কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

"Goodbye my love", আশাকে ঘিরে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

"Goodbye my love", আশাকে ঘিরে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

সুরলোকে পাড়ি দিয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর স্মৃতিতে বুঁদ হয়ে আছে শিল্পী জগত থেকে অনুরাগীরা। সোমবার প্রবাদপ্রতিম গায়িকার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এরপরই ঠাকুমাকে ঘিরে আবেগঘন পোস্ট করেছেন জানাই ভোঁসলে (Zanai Bhosle)। তাঁর সঙ্গে আশার হৃদ্যতা বরাবরের বেশি। তাই নিজের সব থেকে প্রিয় মানুষের মৃত্যুতে ভেঙে পড়েছেন জানাই। সমাজমাধ্যমে ঠাকুমার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, “Goodbye my love, love of my life”।

Sponsored

Sranchi In Article

৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন আশা। একটা যুগের অবসান ঘটেছে। সুরসাধিকাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানিয়ে বিদায় দেওয়া হয়েছে। সোমবার বিকেলে মুম্বইয়ের শিবাজী পার্কে গায়িকার শেষকৃত্যের সময় বলিউডের অভিনেতা থেকে গায়ক প্রায় সকলেই উপস্থিত ছিলেন। সম্মান জানিয়েছেন ক্রীড়া জগতের ব্যক্তিত্বরাও। নাতনি জানাই আসার কতটা কাছের সেটা তাদের নানা মুহূর্তের ছবি ভিডিও দেখেই বোঝা যায়। শিল্পীর শেষকৃত্যেও জানাইয়ের কান্না চোখ ভিজিয়েছে সকলের। ইনস্টাগ্রাম পোস্টে রাষ্ট্রীয় পতাকায় মোড়া আশা ভোঁসলের মরদেহের ছবি দিয়ে তিনি লিখেছেন, “আজ এত মানুষ তাঁকে সম্মান জানালেন, ভালবাসা দিলেন… সবটুকুই তাঁর প্রাপ্য ছিল। তিনি আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।” গত শনিবার আশা ভোঁসলেকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শারীরিক সমস্যা এতটাই বাড়তে থাকে যে দ্রুত মাল্টিঅর্গান ফেলিওর হয়ে প্রয়াত হন শিল্পী।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

 

আরও পড়ুন

More from বিনোদন

View All →