কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

কনফেডারেশনের নামে টলিউডে ব্যান কালচার পাপিয়ার! বিস্ফোরক মেকআপ আর্টিস্ট সোমনাথ

কনফেডারেশনের নামে টলিউডে ব্যান কালচার পাপিয়ার! বিস্ফোরক মেকআপ আর্টিস্ট সোমনাথ

বিশ্বাস ব্রাদার্স জমানা শেষ হতে না হতেই এবার 'অধিকারী সিস্টার' দাপট টলিউডে (Tollywood)!জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর (Somnath Kundu)কাজ কেড়ে নেওয়ার চেষ্টা কনফেডারেশনের? তাহলে কি বিজেপি সরকারের আমলেও ব্যান কালচার ফিরছে, বিস্ফোরক অভিযোগ টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। সোমনাথের নিশানায় খোদ পদ্ম-বিধায়িকা পাপিয়া অধিকারী (BJP MLA Papiya Adhikari)। 

Sponsored

Sranchi In Article

বাংলা বিনোদন জগতের সমস্যা যেন কাটতেই চাইছে না। গত প্রায় দেড় দশক ধরে টলিউডে স্বরূপ বিশ্বাস- অরূপ বিশ্বাসদের দাপট দেখে ইন্ডাস্ট্রি। তৃণমূল ক্ষমতা হারাতেই টালিগঞ্জের বিজেপি বিধায়িকা দাবি করেছিলেন, ব্যান কালচার বন্ধ হবে এবং সবাই কনফেডারেশনের ছাতার নীচে কাজ করবে। কিন্তু এ কী? এবার তো তাঁর বিরুদ্ধেই অভিযোগ। পাপিয়া নাকি নিজে কনফেডারেশনের মাধ্যমে 'একা' ছবির প্রযোজনা সংস্থাকে বলেছেন সোমনাথকে কাজ না দিতে, পরিবর্তে ওনাদের পছন্দের লোক নিতে হবে। এই বিষয়ে জানতে বিধায়িকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল বিশ্ববাংলা সংবাদ, কিন্তু তিনি ফোন তোলেননি। অন্যদিকে শনিবার থেকে সোমনাথের বক্তব্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তিনি জানিয়েছে, "আমি যে ছবিটা করছিলাম 'একা' বলে, সেটা খুব ভাল মাপের হিন্দি -বাংলা ছবি। হঠাৎ কনফেডারেশনের থেকে ওদের জানানো হয়েছে আমাদেরকে বাদ দিয়ে দেওয়ার জন্য, তার পরিবর্তে ওরা লোক দেবে। আসলে সেই স্বরূপবাবুর যে বিষয়টা ছিল, সেটাই আরেক নতুন ভাবে উৎপন্ন হয়েছে। আমরাই তাদেরকে ভোট দিয়ে এনেছি, মানুষ তাদের ভোট দিয়ে এনেছে। মুখে বলছে কনফেডারেশনের নামে ছাতার তলায় আনবে,তারাই আবার বলছে এদেরকে নেবেন না, এই লোকগুলোকে বাদ দিয়ে দিন দিয়ে আমাদের এই লোকগুলোকে নিন। বিষয়টা খুব কনফিউজিং। যদিও এখনও অবধি প্রোডাকশন হাউজ আমায় বাদ দেয়নি। উল্টে আমায় ছাড়া ছবিটা করবে না বলেছে। এটাই আমার কাজের জোর। আমি এই জোরটাতেই বেঁচে আছি।" তিনি আরও বলেন, "শুধু ই ছবিটা না। বোঝা যাচ্ছে, ব্যান কালচারটাকে আবার ফিরিয়ে আনা হচ্ছে গোপনে গোপনে। বলা হবে একে নিও না, ওকে নিও না। মানে যেটা অনির্বাণের সঙ্গে ঘটেছে, সেটা আমাদের সঙ্গেও ঘটানোর চেষ্টা চলছে। 

Sponsored

Merlin In Article

টলিউডে যাতে সুষ্ঠুভাবে কাজ হয় তার জন্য ১৯ জন সদস্য নিয়ে তৈরি হয়েছে উপদেষ্টামণ্ডলী। রূপটান শিল্পী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু বিজেপি (BJP)ক্ষমতায় আসার পর বিধায়িকা পাপিয়া যে স্বচ্ছতার সঙ্গে সকলের কাজের আশ্বাস দিয়েছিলেন কিন্তু বাস্তবে যে ঠিক তার উল্টো ঘটনা ঘটছে আর তাতে মদত দেওয়ার অভিযোগ খোদ বিধায়িকারই বিরুদ্ধে! নতুন সরকারের পক্ষে এ খবর নিঃসন্দেহে অস্বস্তির। শোনা যাচ্ছে কেশসজ্জা শিল্পী হেমা মুন্সী-সহ (Hema Munshi) আরও কিছু কলাকুশলীদেরও বাদ দেওয়ার নির্দেশ আসে পাপিয়ার 'কনফেডারেশন'-র তরফে। সোমনাথ বিস্ফোরক অভিযোগ করে বলেন, "আমরা চাই, ফেডারেশনে আগে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো আর না হোক। আমরা তো পলিটিক্যাল নই। আমাদের পলিটিক্যাল বানিয়ে দেওয়া হচ্ছে। বিগত সরকারের লোক হিসেবে প্রমাণ করানোর একটা চেষ্টা চলছে। এভাবে একটা নোংরামো চলছে। আজকে কি ওনারা ঠিক করে দেবেন, আমি কি কাজ করব, আমি কোথায় করব বা কোন লোক প্রডিউসার নেবে? যেখানে নতুন সরকার বলেছে যে কাউকে ব্যান করা যাবে না, এরা ভেতর থেকে চালিয়ে যাচ্ছে এসব।"  এখানেই শেষ নয় সব গিল্ড- ফেডারেশন তুলে দেওয়া নিয়ে বিধায়িকার ঘোষণার বিরোধিতাতেও সরব সোমনাথ। তিনি সাফ জানান, "ফেডারেশন থাকবে না, তাহলে তো সারা ভারতবর্ষের আইনটাকে চেঞ্জ করে দিতে হবে। আমরা তো লেবার অ্যাক্টে পড়ি এবং আমাদের প্রতিটা গিল্ড হচ্ছে যখন যে গভর্মেন্ট ছিল, সেই গভর্মেন্টে অ্যাফিলিয়েটেড। উনি এখন কনফেডারেশন নিয়ে পড়েছেন, নতুন একটা প্রাইভেট সংস্থা। তাঁর কথায়,"বিশ্বাস ব্রাদার্স গেছে, এখন আমরা 'অধিকারী সিস্টার' দেখতে পাচ্ছি। মুদ্রার এপিঠ আর ওপিঠ।" যদিও এই ঘটনায় সরকারের এতে মদত আছে বলে মনে করেননা শিল্পী। তিনি জানিয়েছেন যেহেতু প্রযোজনা সংস্থা অফিসিয়ালি তাঁকে কিছু বলেনি বা কাজ আটকায়নি তাই এখনই তিনি বড় করে কিছু বলতে চান না। পরবর্তীতে অবস্থা বুঝে পদক্ষেপ করবেন।

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from বিনোদন

View All →