বলিউডের ভাইজান সলমন খানের (Salman Khan) গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলিবর্ষণের ঘটনার দু'বছর পর আত্মসমর্পণের ইচ্ছে প্রকাশ করলেন গ্যাংস্টার আনমোল বিষ্ণোই (Anmol Bishnoi) । মামলার বিচারপ্রক্রিয়ায় অংশগ্রহণ এবং ন্যায্যবিচার নিশ্চিত করার স্বার্থে এমসিওসিএ (MCOCA) আদালতের দ্বারস্থ তিনি। অন্তত অভিযুক্তের আইনজীবীর দাখিল করা আবেদন থেকে তেমনটাই জানা গিয়েছে।
সলমনের বাড়িতে গুলিকাণ্ডে আনমোলের আত্মসমর্পণের আবেদন
Sponsored

কৃষ্ণসার হরিণ হত্যা থেকে শুরু করে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাতে চারচাকা তুলে দেওয়ার মতো একাধিক বিতর্কে জড়িয়েছেন সলমন খান। একটা সময়ে কারাবাসের শাস্তিও ভোগ করতে হয়েছে তাঁকে। তবে আপাতত ভাইজান সেসব থেকে অনেক দূরে, পুরোপুরি মনোনিবেশ করেছেন তাঁর কাজে। কিন্তু তবুও তাঁর প্রতি বিষ্ণোই দলের আক্রোশ কমছে না।২০২৪ সালের পয়লা বৈশাখে সলমনের বাড়ির সামনে গুলিবৃষ্টিতে আতঙ্ক ছড়িয়েছিল মায়ানগরীতে। সেই সময় জানা যায়, মার্কিন মুলুক থেকে পরিকল্পনা করার পর লরেন্স বিষ্ণোইর ভাই আনমোলকে হামলার দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে হুঁশিয়ারি দেওয়া একটি পোস্টও ভাইরাল হয়। সেই মামলাতেই এবার আত্মসমর্পণের আবেদন আনমোলের। বর্তমানে তিনি তিহার জেলে বন্দি। আইনজীবী মারফত নিজের ইচ্ছের কথা আদালতকে জানিয়েছেন। ভাইজানের বাড়িতে হামলা ঘিরে যে মামলা হয়েছে (Salman Khan House Firing Case) তার বিচার প্রক্রিয়ায় ভার্চুয়ালি উপস্থিত থাকতে চান আনমোল। যদিও সেটা সম্ভব হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored













