তৃণমূল ভবনের ভাড়া সংক্রান্ত যাবতীয় বিতর্ক এক ফুঁয়ে উড়িয়ে দিলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের তোলা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ নস্যাৎ করে তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রতি মাসে নিয়মতান্ত্রিক উপায়ে চেকের মাধ্যমেই ভবনের যাবতীয় ভাড়া মেটানো হত। এখানে কোনও লুকোছাপা বা অস্বচ্ছতার জায়গা নেই। এদিন ফেসবুক লাইভে এসে একের পর এক বৈধ নথি তুলে ধরেন তিনি। এদিন নেত্রী জানান, তৃণমূল ভবনটি আগামী ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত আইনসম্মতভাবে ভাড়ায় নেওয়া রয়েছে। এটি কোনও ব্যক্তিগত সম্পত্তি নয়, মা-মাটি-মানুষের সম্পত্তি। প্রতি মাসে নিয়ম মেনে ১ লাখ টাকা করে ভাড়া এবং রক্ষণাবেক্ষণের বিল চেকে মেটানো হয়েছে, যার স্পষ্ট রেকর্ড রয়েছে। দলীয় কার্যালয় দখল নিয়ে তোপ দেগেছেন তিনি। বলেন, কেন্দ্রীয় বাহিনীর ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জোর করে ইমারত দখল করলেও মানুষের মন থেকে তৃণমূলকে মুছে ফেলা যাবে না। একইসঙ্গে এদিন তিনি কালীঘাটের ‘৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট’ অর্থাৎ যেটি তাঁর নিজস্ব বাসভবন সেটিকে তৃণমূলের মূল কার্যালয় হিসেবে ঘোষণা করেন।
‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






