তৃণমূল সভানেত্রীর (Mamata Banerjee) প্রতিবাদ মিছিলকে সামনে রেখে 'ধান্দাবাজ'দের নিশানা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার সন্ধ্যায় মোমবাতি হাতে জাস্টিস ফর বারুইপুর মিছিলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজপথে, তখন বাংলা কাঁপানো বিপ্লবীরা কোথায়? কোথায় বিদ্রোহীরা?
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে ধান্দাবাজদের কটাক্ষ কুণালের
Sponsored

নাবালিকাকে ধর্ষণ করে খুনের বিচার চেয়ে নেত্রী যখন পথে, তখন দেখা নেই প্রতিবাদীদের। আর জি করের ঘটনার পরে যাঁরা বিবেকের চাদর গায়ে বাজারে নেমেছিলেন, কুণাল তাঁদেরকেই কটাক্ষ করে বলেন, তৃণমূল ক্ষমতায় থাকলে আপনারা প্রতিবাদ করতেন। সকাল থেকে সন্ধ্যায় নানাভাবে আক্রমণ হতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হতো, সোশ্যাল মিডিয়া জুড়ে চলত অসভ্যতা।
Sponsored

আসল তৃণমূল আর নকল তৃণমূল। সরকারপক্ষের পোষ্যসম বকলসপরা দখলদারির পদ নয়, রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 6, 2026
বালিশচাটনরা সরকারি মদতে তৃণমূল ভাঙতে গিয়ে কাগজে কলমে কত কী পেল! গুন্ডামির মত অফিসদখলের সংস্কৃতি দেখালো।
আর সরকার মমতাদিকে হাজার পুলিশ দিয়ে রবিবার গৃহবন্দি করল বারুইপুর… pic.twitter.com/l1zQPpKXKd
কিন্তু এখন? সেদিনের ঘটনার পুনরাবৃত্তি। যাঁরা বিবেক তাড়িত হয়েছিলেন, তাঁরা কোথায়? ঘটনার ৪০ ঘন্টা পরেও তাঁদের টুঁ শব্দটি নেই। এর অর্থ কী? তৃণমূল ক্ষমতায় নেই, তাই ধান্দাবাজ, হাওয়া মোরগদের পোস্টও নেই। এই ধান্দাবাজ আসলে কারা, তা কুণাল না বললেও মানুষের বুঝে নিতে অসুবিধা হয় না।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













