আর জি কর-কাণ্ডে বরখাস্ত হওয়া তিন আইপিএসের সাময়িক বরখাস্তের মেয়াদ আরও বাড়ানো হল। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে আর জি কর ফাইলস খোলার নির্দেশ দিয়েছিলেন। আগেই বরখাস্ত করা হয়েছিল আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনাতে তদন্ত করা তিন পুলিশ আধিকারিককে। প্রসাশন সূত্রে খবর, এবার আরও ৪ মাস সেই বরখাস্তের সময় বাড়ানো হল। খতিয়ে দেখা হচ্ছে, তদন্তের সময় তাঁদের ভূমিকা কি ছিল।
Sponsored

ঘটনার সূত্রপাত হয় ২০২৪ সালের অগাস্ট মাসে ৮ তারিখ। আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক নাইট শিফটে সেমিনার হলে তাঁকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ উঠেছিল। ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। পরবর্তীকালে কলকাতা হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই ঘটনায় জড়িত সন্দেহে নতুন করে আর কাউকে গ্রেফতার করেনি। পরবর্তীতে শিয়ালদহ আদালত ধৃত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। তবে এই তদন্তে সন্তুষ্ট হননি মৃতার বাবা-মা।
Sponsored

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আর জি করের ফাইল নতুন করে খোলা হয়েছে। ওই সময়ে কলকাতার পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়ল। এ ছাড়া ডেপুটি কমিশনারের দায়িত্বে ছিলেন অভিষেক গুপ্ত (ডিসি নর্থ) এবং ইন্দিরা মুখোপাধ্যায় (ডিসি সেন্ট্রাল)। বিজেপি সরকার তিন আইপিএস আধিকারিককেই বরখাস্ত করে। তাঁদের বিরুদ্ধে আরজি কর পর্বে কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে। নতুন করে তদন্তের মুখোমুখি হচ্ছেন তিন জন। এ বার তাঁদের বরখাস্তের মেয়াদও বৃদ্ধি করা হল।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













