প্রয়াত ছত্তিশগড়ের ঐতিহ্যবাহী লোকশিল্প 'পাণ্ডবাণী'-কে বিশ্বদরবারে পৌঁছে দেওয়া কিংবদন্তি শিল্পী ডঃ তীজন বাঈ প্রয়াত। রবিবার রায়পুরের এইমস (AIIMS) হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত ২৭ মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার তাঁর জীবনাবসান ঘটে। আরও পড়ুন: কর্মরত সিভিক ভলান্টিয়ারের মৃত্যুতে শোকের ছায়া আরামবাগে
Sponsored

বিশিষ্ট এই শিল্পীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ আরও অনেকে। প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় লিখেছেন, "তীজন বাঈ তাঁর অসাধারণ শিল্পসাধনার মাধ্যমে ছত্তিশগড়ের লোকশিল্পকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছিলেন। তাঁর প্রয়াণ শিল্প ও সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি।" রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানান, নিষ্ঠা ও অসামান্য প্রতিভার মাধ্যমে তীজন বাঈ ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। পাশাপাশি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই-ও শিল্পীকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন।
Sponsored

১৯৫৬ সালের ৮ আগস্ট ছত্তিশগড়ের গনিয়ানি গ্রামের এক আদিবাসী পরিবারে জন্ম হয় তীজন বাঈয়ের। ছোটবেলায় দাদুর মুখে মহাভারতের কাহিনি শুনেই পাণ্ডবাণীর প্রতি তাঁর আকর্ষণ তৈরি হয়। মাত্র ১৩ বছর বয়সে প্রথমবার মঞ্চে উঠে তিনি সকলকে তাক লাগিয়ে দেন। পরে প্রখ্যাত শিল্পী উমেদ সিং দেশমুখের কাছে প্রশিক্ষণ নেন তিনি।
Sponsored

হাতে তানপুরা নিয়ে ‘কাপালিক’ শৈলীতে মহাভারতের কাহিনি পরিবেশন করে পাণ্ডবাণী শিল্পে নতুন মাত্রা যোগ করেছিলেন তীজন বাঈ। সাধারণত এই শিল্পে মহিলারা বসেই গান করেন (বেদমতী শৈলী)। কিন্তু তীজন বাঈ সমাজের চেনা ছক ও সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে দাঁড়িয়ে, অভিনয় ও শারীরিক শৈলীর মাধ্যমে গান পরিবেশন শুরু করেন। সমস্ত সামাজিক বাধা পেরিয়ে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সমান সাফল্যে অনুষ্ঠান করেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সামনেও তাঁর পরিবেশনা প্রশংসিত হয়েছিল। এছাড়া শ্যাম বেনেগালের বিখ্যাত ধারাবাহিক 'ভারত এক খোঁজ'-এও তিনি অংশ নেন। দীর্ঘ ও বর্ণময় শিল্পজীবনে পদ্মশ্রী, পদ্মভূষণ, সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার এবং জাপানের মর্যাদাপূর্ণ ফুকুওকা পুরস্কার-সহ একাধিক সর্বোচ্চ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। তাঁর প্রয়াণে ভারতের লোকসংস্কৃতির একটি স্বর্ণযুগের অবসান ঘটল।
Sponsored

Sponsored

Sponsored

More from শিরোনাম
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জঘন্যতম অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে: কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মঙ্গলে বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু
Jul 6

১৪৭ কেজি ওজনের সোনা-মোড়ানো রামচরিতমানস উধাও! প্রণামী কাণ্ডে নতুন বিতর্কে রামমন্দির
Jul 5

জিআই স্বীকৃতিতে উজ্জ্বল বাংলার তিন ঐতিহ্য
Jul 5

ই-২০ পেট্রোল নীতি নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ, যন্তর মন্তরে ধর্না
Jul 5







