পশ্চিমবঙ্গের শূন্য হওয়া তিনটি রাজ্যসভা আসনে আগামী ২৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সোমবার এই নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেসের তিন হেভিওয়েট সাংসদ— সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পদত্যাগের জেরেই এই আসনগুলি শূন্য হয়েছিল।নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, উপনির্বাচনের মূল প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৭ জুলাই, বিজ্ঞপ্তি জারির মাধ্যমে। ১৪ জুলাই পর্যন্ত প্রার্থীরা তাঁদের মনোনয়ন পত্র জমা দিতে পারবেন। এর পর ১৫ জুলাই হবে মনোনয়ন পত্র যাচাইয়ের কাজ। ১৭ জুলাই প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে।
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Sponsored

ভোটগ্রহণের জন্য ২৪ জুলাই দিনটি নির্দিষ্ট করেছে কমিশন। ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিধানসভায় ভোট নেওয়া হবে। ৎ বিকেল ৫টা থেকে শুরু হবে ভোটগণনা। আগামী ২৭ জুলাইয়ের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তৃণমূলে সাম্প্রতিক অভ্যন্তরীণ ডামাডোলের আবহে এই তিন সাংসদ পদত্যাগ করায়, এই উপনির্বাচন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6

সকাল থেকেই ভারী বৃষ্টি, নিম্নচাপের জেরে বাড়বে দুর্যোগ? জানুন আবহাওয়ার আপডেট
Jul 6






