সোমবার সকাল থেকেই পালিত হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের(Shyama Prasad Mukherjee) ১২৫তম জন্ম জয়ন্তী। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরই শ্যামাপ্রসাদের(Shyama Prasad Mukherjee) জন্মদিবস গুরুত্ব সহকারে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এই উপলক্ষ্যে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ(Amit Shah)।
শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরই শ্যামাপ্রসাদের(Shyama Prasad Mukherjee) জন্মদিবস গুরুত্ব সহকারে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এই উপলক্ষ্যে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ(Amit Shah)।
Sponsored

আজ বিকেল ৩.৩০ মিনিটে অমিত শাহ আসবেন, প্রথমে যাবেন ভবানীপুরে শ্যামাপ্রসাদের বাড়িতে। সেখান থেকে যাবেন ইকো পার্কে। শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তির শিলান্যাস করবেন। তারপর যাবেন সায়েন্স সিটির পাশেই বিশ্ববাংলা মেলা (মিলন মেলা) প্রাঙ্গণে শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে। দলের ঘোষিত তিনটি কর্মসূচিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ নেতা ও মন্ত্রীরা।
Sponsored

সোমবার রাজ্যের সর্বত্র শ্যামাপ্রসাদের জন্মদিবস পালিত হবে, সকাল থেকেই রাজ্য বিজেপির আদি সদর দফতর মুরলীধর সেন স্ট্রিটে শুরু হয়েছে অনুষ্ঠান। সভাপতি শমীক ভট্টাচার্য শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন। উপস্থিত ছিলেন বিজেপির নেতা কর্মীরা। শমীক বলেন, "শ্যামাপ্রসাদ কোনও দিন প্রতি হিংসার রাজনীতি করেননি। কোনও দিন নোংরা রাজনীতি করেননি।বিজেপি নোংরা রাজনীতি করেনি।এখানে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে।"
Sponsored

সকালে শ্যামাপ্রসাদের শ্রদ্ধা জানান মন্ত্রী দিলীপ ঘোষ। নিউটাউনের ইকো পার্কে শ্রদ্ধা জানান দিলীপ। তিনি বলেন, "আমরা একপক্ষ কাল শ্যামাপ্রসাদ জয়ন্তী পালন করতাম, এবার সরকার তাঁর স্বীকৃতি দিয়েছে। শ্যামাপ্রসাদের স্বপ্নের বাংলা বানাবো আমরা।"
Sponsored

মধ্যমগ্রামে অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।রাজ্যের সমস্ত স্কুল কলেজে শ্যামাপ্রসাদের জন্মদিল পালিত হবে। সরকারি ছুটি আগেই ঘোষণা করে রাজ্য সরকার। সন্ধ্যায় সিএবিতেও পালিত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্ম জয়ন্তী।
Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

সকাল থেকেই ভারী বৃষ্টি, নিম্নচাপের জেরে বাড়বে দুর্যোগ? জানুন আবহাওয়ার আপডেট
Jul 6






