বিদেশি ঘরানার গান আর সুরে বাঙালির আবেগের স্বতঃস্ফূর্ত প্রতিফলন ঘটিয়েছিলেন যিনি, সেই নোবেলজয়ী বব ডিলানের বাড়ি বিক্রির (Bob Dylan's House sold) খবরে মন খারাপ নেটপাড়ার। সম্প্রতি তাঁর নিউইয়র্কের টাউন হাউস (Town House in New York) বিক্রি হয়েছে ২৭ কোটি টাকায় (ভারতীয় মুদ্রা অনুসারে)। ১৯৮৬ থেকে ২০০০ সাল পর্যন্ত দীর্ঘ ১৪ বছর এই বাড়িতেই থাকতেন বব। ‘নকিং অন হেভেনস ডোর’ গায়কের সাধের বাসস্থানের এহেনও পরিণতিতে দুঃখপ্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা।
বব ডিলানের টাউন হাউস বিক্রি: নস্টালজিয়ায় ভাসা স্মৃতি
প্রেম হোক বা প্রতিবাদ, খাতার পাতায় নতুন সুরের সৃষ্টি হোক বা গিটারের কর্ডে নস্টালজিক ঝংকার - বাঙালি মননের প্রতি আনাচে কানাচে ববের (Bob Dylan) অমলিন আধিপত্য।
Sponsored

প্রেম হোক বা প্রতিবাদ, খাতার পাতায় নতুন সুরের সৃষ্টি হোক বা গিটারের কর্ডে নস্টালজিক ঝংকার - বাঙালি মননের প্রতি আনাচে কানাচে ববের (Bob Dylan) অমলিন আধিপত্য। তাঁর গান আর সুরে বাঙালির সঙ্গে এক অদ্ভুত আত্মীয়তা বোধ সংযুক্ত হয়েছে। উঠতি গায়ক হোক বা পোড় খাওয়া ব্যান্ড- অনুপ্রেরণার কথা উঠলে আমেরিকান গায়ক- গীতিকারের নাম যেন বারবার ফিরে ফিরে আসে শিল্পীদের মুখে। ববের বিক্রি হয়ে যাওয়ার টাউন হাউজের ঠিকানা ছিল হারলেমের বিখ্যাত ‘স্ট্রাইভার্স রো’। বাড়ির অন্দরশয্যায় শতাব্দী প্রাচীন স্থাপত্যশৈলীর সঙ্গে একবিংশ শতকের নকশার মিশেল লক্ষণীয়। মোট পাঁচটি শয়নকক্ষ রয়েছে সেই বাড়িতে। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়া লেখা থেকে জানা যায়, ১৮৯৩ সালে স্থপতি স্ট্যানফোর্ড হোয়াইট বাড়িটির নকশা করেছিলেন। প্রায় ঊনিশ ফুট দৈর্ঘ্যের ডাইনিং রুমে গান আড্ডার কত ইতিহাস তৈরি হয়েছে। ঐতিহ্যবাহী পকেট ডোর হোক কিংবা নকশাদার ফায়ারপ্লেস বা বারান্দা সবেতেই আভিজাত্যের ছোঁয়া। তিনতলায় ডিলানের প্রিয় বেডরুম, এখানেই কলমে - তরঙ্গে সুরেলা ইতিহাসের জন্ম দিয়েছেন তিনি। আজ সবটাই যেন এক নিমেষ অনেক দূরে চলে গেল। সময়ের নিয়ম হয়তো এটাই, তাই ববের বাড়ি জুড়ে ছড়িয়ে থাকা আবেগসমৃদ্ধ স্মৃতিটুকুই না হয় থাক.. আজীবন।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored













