বিরল মহাজাগতিক দৃশ্য! ২৯ জুন আকাশে দেখা যাবে স্ট্রবেরি মুন। চাঁদ যখন আকাশে তুলনামূলকভাবে কম উচ্চতায় থাকে এবং সোনালি বা হালকা কমলা হয়ে যায় তখন সেটাকে স্ট্রবেরি মুন বলা হয়।
বিরল মহাজাগতিক দৃশ্য! কখন দেখা দেবে ‘স্ট্রবেরি মুন’
Sponsored

নাসার তথ্য অনুযায়ী, ফুল স্ট্রবেরি মুন নামটি উত্তর-পূর্ব আমেরিকার অ্যালগনকুইন আদিবাসী গোষ্ঠীর থেকে নেওয়া হয়েছে। জুন মাসে পূর্ণিমাতে, বোঝা যেত স্ট্রবেরি পেকে গিয়েছে এবং স্ট্রবেরি তোলার সময় এসেছে। সেখান থেকেই স্ট্রবেরি মুন নামটি এসেছে। এটিকে রোজ মুন বা হানি মুনও বলা হয়। দিল্লি, মুম্বই ছাড়া কলকাতাতেও স্ট্রবেরি মুন দেখা যাবে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সাতটার পর সবথেকে ভালো স্ট্রবেরি মুন দেখা যাবে। ৩০ জুন ভোর ৫টা ২৭ মিনিট নাগাদ সবথেকে উজ্জ্বল হবে এই মুন। সেই সময় আকাশ গোলাপি হয়ে যাবে এবং স্ট্রবেরি মুন দেখার জন্য টেলিস্কোপের দরকার হবে না বলেই জানানো হয়েছে। যেখানে দূষণ কম, যেমন স্পিতি ভ্যালি, লাদাখ, কচ্ছের রান বা জয়সালমীরের মতো জায়গা থেকে স্পষ্ট দেখা যাবে। খোলা ছাদ, নদীর বা সমুদ্রের ধার থেকেও স্ট্রবেরি মুন দেখা যাবে। চাঁদ দেখার আগে কয়েক মিনিট অন্ধকারে কাটানোর কথা বলা হয়েছে। ফোনের দিকে তাকানো থেকে বিরত থাকলে এই মুন আরও স্পষ্ট দেখা যাবে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored













