কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণ

জাপানের প্রধানমন্ত্রী 'আদরের ছোটবোন'কে উষ্ণ অভ্যর্থনা মোদির, মারুতি কারখানায় বিশাল বিনিয়োগের সম্ভাবনা

১৬তম ভারত-জাপান শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার ৩ দিনের সফরে ভারতে আসছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

জাপানের প্রধানমন্ত্রী 'আদরের ছোটবোন'কে উষ্ণ অভ্যর্থনা মোদির, মারুতি কারখানায় বিশাল বিনিয়োগের সম্ভাবনা

১৬তম ভারত-জাপান শীর্ষ সম্মেলনে বৃহস্পতিবার ভারতে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘আমার ছোটবোন’ বলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। এছাড়াও জাপানের প্রতিনিধিদেরও স্বাগত জানিয়ে তিনি বলেন, বার্ষিক শীর্ষ সম্মেলনে তথা প্রথম ভারত সফরে তাকাইচিকে আতিথ্য প্রদান করা অত্যন্ত আনন্দের বিষয়। 

Sponsored

Sranchi In Article

তাকাইচির এই সফরের মূল ফোকাসই হলো— ভারতে বিপুল পরিমাণ জাপানি লগ্নি এবং দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া। এই দ্বিপাক্ষিক সফরের হাত ধরে ভারতে প্রায় ২ লক্ষ কোটি ইয়েন (যার আর্থিক মূল্য প্রায় ১২.৫ বিলিয়ন ডলার) মূল্যের অন্তত ১২০টি সহযোগিতামূলক কর্মসূচির ঘোষণা হতে পারে। 

Sponsored

Merlin In Article

জাপানি বিনিয়োগের সবচেয়ে বড় প্রতিফলন ঘটতে চলেছে হরিয়ানার খারখোদায়। গুরুগ্রাম, মানেসর ও গুজরাটের পর এটি হতে চলেছে ভারতে মারুতি সুজুকির চতুর্থ কারখানা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি যৌথভাবে এই অত্যাধুনিক কারখানার ভার্চুয়ালি উদ্বোধন করবেন।

Sponsored

Camelia In Article

সাম্প্রতিক বছরগুলিতে ভারতের অটোমোবাইল উৎপাদন ক্ষেত্রে এটি অন্যতম বৃহত্তম বিনিয়োগ। প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে ওঠা এই প্রকল্পের জন্য মারুতি সুজুকি মোট ৩৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে ঠিক করা হয়েছে। কারখানাটি সম্পূর্ণভাবে চালু হলে বছরে প্রায় ১০ লক্ষ গাড়ি তৈরি হতে পারে। এর ফলে সরাসরি ২১,০০০-এর বেশি মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রেও কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। 

Sponsored

Techno India In Article

জাপানের এই বিপুল বিনিয়োগ শুধু উৎপাদন বাড়াবে না, বরং ভারতে নিয়ে আসছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব পরিকাঠামো। খারখোদার এই কারখানাটি সাজানো হচ্ছে 'ইন্ডাস্ট্রি ৫.০' প্রযুক্তির ছোঁয়ায়। কারখানায় উৎপাদন নিখুঁত করতে এবং কর্মীদের নিরাপত্তা দিতে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিশেষ সহযোগী রোবট বা 'কোবট' (Cobots) ব্যবহার করা হচ্ছে। কারখানাটি সম্পূর্ণভাবে পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ দিয়ে পরিচালিত হবে। এখানে থাকবে ১০০% জল পুনর্ব্যবহার ব্যবস্থা। এটি একটি ‘জিরো লিকুইড ডিসচার্জ’ (বর্জ্য তরলমুক্ত) উৎপাদন কেন্দ্র হিসেবে কাজ করবে। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবর্ষের মধ্যে এখানে নিজস্ব সৌরবিদ্যুৎ ও বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির ভাবনাও রয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

এই সফরের অংশ হিসেবে আয়োজিত অর্থনৈতিক ফোরামে অংশ নিচ্ছে ১৫০টিরও বেশি জাপানি সংস্থা। উৎপাদন শিল্প, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং পরিচ্ছন্ন শক্তির (ক্লিন এনার্জি) মতো আধুনিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও নতুন বিনিয়োগের পথ প্রশস্ত করাই এই ফোরামের মূল উদ্দেশ্য।

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from আন্তর্জাতিক

View All →