কলকাতা ৩০°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
আন্তর্জাতিক

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের প্রয়াত দাদা শাহিদ আখতারের শেষকৃত্যে লস্কর-ই-তৈবার ডেপুটি প্রধান তথা পহেলগাম নাশকতার অন্যতম পাণ্ডা সইফুল্লা কসুরি-সহ একাধিক নেতার উপস্থিতির ছবি ও ভিডিও সামনে আসতেই আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।(যদিও ভাইরাল হওয়া ছবি-ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) পারিবারিক এক শোকের আবহে কীভাবে এমন কুখ্যাত জঙ্গিদের অবাধ যাতায়াত ও মেলামেশা ক্যামেরাবন্দি হলো, তা নিয়ে নতুন করে অস্বস্তিতে ইসলামাবাদ। এই ঘটনা পাকিস্তানে জঙ্গি সংগঠনগুলির প্রকাশ্য দাপট ও সামাজিক প্রভাবের তত্ত্বকেই ফের বিশ্বমঞ্চে প্রমাণ করে দিল।

Sponsored

Sranchi In Article

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শাহিদ আখতার। সামাজিক মাধ্যমে নিজেই দাদার মৃত্যুসংবাদ জানিয়েছিলেন শোয়েব। ইসলামাবাদের এইচ-৮ (H-8) কবরস্থানে শাহিদ আখতারের দাফন সম্পন্ন হয়। কিন্তু সেই শেষকৃত্যের ছবি ও ভিডিও সোশ্যালে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিতর্ক।(যদিও ভাইরাল হওয়া ছবি-ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)

Sponsored

Merlin In Article

ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা গিয়েছে, ভারতের গোয়েন্দা দফতরের খাতায় মোস্ট ওয়ান্টেড সইফুল্লা কসুরির পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তান মারকাজি মুসলিম লিগের (PMML) একাধিক শীর্ষ নেতা। উপস্থিতদের মধ্যে ছিলেন সংগঠনের প্রধান ইনাম-উর-রহমান কম্বোধ, সাধারণ সম্পাদক আবদুল্লা তুর, জোনাল জেনারেল সেক্রেটারি হাফিজ উমর এবং খিদমত কমিটির চেয়ারম্যান আমজাদ ভাট্টিসহ আরও অনেকে। উল্লেখ্য, রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ জঙ্গি হাফিজ সইদের সংগঠনের ছায়া হিসেবেই এই পিএমএমএল (PMML)-কে দেখে কূটনৈতিক মহল।

Sponsored

Camelia In Article

গোটা বিতর্ক নিয়ে শোয়েব আখতার এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে এই ঘটনাকে ঘিরে ফের কাঠগড়ায় পাকিস্তানের দ্বিচারিতা। মুখে জঙ্গি দমনের ফাঁকা আওয়াজ দিলেও, বাস্তবে যে তাদের প্রথম সারির নেতারা বুক ফুলিয়ে প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে— এই ছবি তা আরও একবার স্পষ্ট করল। ভারত বহুদিন ধরেই আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদের এই জঙ্গি-তোষণের নীতি নিয়ে সরব হয়েছে। সাম্প্রতিক এই ঘটনা দিল্লির সেই পুরোনো অভিযোগেই নতুন করে সিলমোহর দিল বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ।

Sponsored

Techno India In Article

আরও পড়ুন- একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

Sponsored

Shyam Sundar In Article

_

Sponsored

Probe In Article

_

_

_

_

_

আরও পড়ুন

More from আন্তর্জাতিক

View All →