কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

বিয়ে করছেন টেলর সুইফট! হাইপ্রোফাইল ওয়েডিং ঘিরে চর্চা হলিউডে

বিয়ে করছেন টেলর সুইফট! হাইপ্রোফাইল ওয়েডিং ঘিরে চর্চা হলিউডে

ভারতীয় সময় অনুসারে হাতে আর মাত্র কয়েক ঘণ্টা, রাত পোহালেই হলিউডে হাইপ্রোফাইল বিয়ের অনুষ্ঠান! দু'বছর ধরে চর্চিত প্রেমের পর সম্পর্ককে স্বীকৃতি দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন পপ তারকা টেলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসি (Taylor Swift & Travis Kelce Wedding News)। যত সময় গড়াচ্ছে এই বিয়ে ঘিরে বাড়ছে আগ্রহ, কারণ এখনও পর্যন্ত এই নিয়ে একটি শব্দ খরচ করেননি তারকা জুটি। অথচ হলিউডের কান পাততেই শোনা যাচ্ছে তাঁদের বিয়ের প্রস্তুতির কথা। তবে দিনক্ষণ, বিবাহ মণ্ডপ, রিসেপশন - সবকিছু নিয়েই মুখে কুলুপ আমেরিকান গায়িকার।

Sponsored

Sranchi In Article

ট্রাভিসের সঙ্গে বছরখানেক আগেই বাগদান সেরেছিলেন টেলর। অনুরাগীদের কৌতূহল বাড়িয়ে ব্যক্তিগত জীবনকে সবসময় আলাদাই রেখেছেন দুজনে। এমনকি বিয়ে নিয়েও খুব একটা বেশি মন্তব্য করতে দেখা যায়নি। আর ঠিক সেই কারণেই বিবাহ বাসর নিয়ে বাড়ছে জল্পনা। কখনও শোনা যাচ্ছে, টেলরের রোড আইল্যান্ডের বাড়িতেই বিয়ে হবে আবার কখনও নিউ ইয়র্কের বিলাসবহুল ভেন্যু বা ইউরোপের কোনও বিশেষ গন্তব্যের নাম উঠে এসেছে। এর মাঝেই খবর ছড়িয়ে পড়েছে যে, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার (New York Madison Square) গার্ডেনে নাকি একটি বড় অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় অনুমতির আবেদন করা হয়েছে। তবে কোথায় বিয়ে করবেন টেলর (Taylor Swift) তা নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও পর্যন্ত হয়নি। হাইপ্রোফাইল তারকা জুটি বিয়েতে অতিথি তালিকাও বেশ নজরকাড়া। মিউজিক ইন্ডাস্ট্রির পাশাপাশি অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ক্রীড়া জগতের ব্যক্তিত্বদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। টেলরের ঘনিষ্ঠ শিল্পী বন্ধুদের পাশাপাশি ট্রাভিসের (Travis Kelce) পরিবারের সদস্য, সতীর্থ এবং এনএফএলের একাধিক তারকার উপস্থিতি তো থাকছেই। কিন্তু যাদের নিয়ে এত আলোচনা তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ বা ভেন্যু সংক্রান্ত কিছু প্রকাশ না করায় যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে জল্পনা।

Sponsored

Merlin In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from বিনোদন

View All →