সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়
জমকালো প্রিমিয়ারে হাজির ঋতুপর্ণা, মুক্তি চৈতির প্রথম পরিচালিত ছবি 'নেভার মাইন্ড'
Sponsored

অসম প্রেম নাকি হঠাৎ পাওয়া একফালি বন্ধুত্বের হাওয়া- জীবন চিনতে এক জটিল মনস্তত্ত্ব এবার দর্শকের সামনে। চৈতি পুত্র অমর্ত্যর সঙ্গে টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্তর অন স্ক্রিন কেমিস্ট্রি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তারই উত্তর মিলল বৃহস্পতিবার।
Sponsored


শুক্রবার, ৩জুলাই পেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'নেভার মাইন্ড', আর ঠিক তার আগের রাতে কলকাতার সাউথ সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল চৈতি ঘোষাল পরিচালিত প্রথম ছবি 'নেভার মাইন্ড'-এর গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠান।
Sponsored


এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক চৈতি ঘোষাল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, অনুশা বিশ্বনাথন, চৈতি ঘোষালের পুত্র অভিনেতা অমর্ত্য রায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, সংগীতশিল্পী রুপম ইসলাম, অন্বেষা মিত্র দত্তগুপ্ত থেকে কাঞ্চনা মৈত্র, পারমিতা মুন্সি, শংকর গাঙ্গুলী সহ এক ঝাঁক তারকা।
Sponsored


এদিনের অনুষ্ঠান শুরু হয় কেক কাটার মধ্যে দিয়ে। একে অপরকে কেক খাওয়ানোর পরে শুরু হয় সিনেমা। ছবির মুখ্য চরিত্রে রয়েছে চৈতি ঘোষালের পুত্র অমর্ত্য রায়, অভিনেত্রী অনুশা বিশ্বনাথন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। গল্প শুরু হয় এক রাতের অন্ধকারকে কেন্দ্র করে যেখানে ঋতুপর্ণা অর্থাৎ তৃণা কোনও কিছুর সন্ধানে এসে পৌঁছয় 'নেভারমাইন্ড' নামের একটি বারে। সেখানেই তার আলাপ হয় অমর্ত্য অর্থাৎ জুডের সঙ্গে। কিন্তু এই দেখা হওয়াটা শুধুই কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে কোনো বড় রহস্য সেই জট আস্তে আস্তে খুলতে শুরু করে। ছবির পরতে রয়েছে রহস্য, ধীরে ধীরে বোঝা যায় কোনও কিছুর খোঁজে এসে পৌঁছেছে তৃণা। সে নিজেও একজন মা, কিন্তু নিজের ছেলের সন্ধানে কি সে বাড়ি থেকে বেরিয়েছে নাকি? এর পেছনেও রয়েছে অন্য কোনও কারণ। জুডকে কি তৃণা আগে থেকে চিনতো? কোন কথা তৃণার থেকে লুকিয়ে রেখেছে তার বাড়ির লোক? ঠিক কিসের আফসোস তৃণার? তৃনা আর জুডের জীবনের সমীকরণ কোথায় মিলে গিয়েছে? এই সব কিছুর উত্তর রয়েছে ছবিতে। কলকাতা পার্ক স্ট্রিট চত্তরের একটি বার ও কতগুলি চরিত্র কে কেন্দ্র করে এগোতে থাকে ছবি। তবে শেষ পর্যন্ত যে চমক রয়েছে তা জানার জন্য অবশ্যই হলে গিয়ে দেখতে হবে এই ছবি।
Sponsored


ছবিতে ঋতুপর্ণা অভিনয় করেছেন তৃণা লাহিড়ীর চরিত্রে, অন্যদিকে জুড সেবেস্টিয়ানের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অমর্ত্যকে। ছবিতে এছাড়াও অভিনয় করেছেন শুভাশিস মুখোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, অনুশা বিশ্বনাথন, কুশল চক্রবর্তী, পাপিয়া সেন, মিঠুন দেবনাথ, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।
Sponsored


চিত্রনাট্য লিখেছেন সম্রাট ও মিতালি ঘোষাল রুদ্র। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে গোপী ভগৎ। ছবির আবহসঙ্গীত ও গানের দায়িত্বে রয়েছেন রূপম ইসলাম।












