কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদনমহানগর

কেন 'মৃগয়া ১.৫'? জানালেন পরিচালক অভিরূপ, শেষ চমকের কথা জানালেন লেখক দেবাশিস

কেন 'মৃগয়া ১.৫'? জানালেন পরিচালক অভিরূপ, শেষ চমকের কথা জানালেন লেখক দেবাশিস

গত বছর মুক্তি পেয়েছিল 'মৃগয়া: দ্য হান্ট'। সিক্যুয়ালের রীতি মেনে হওয়ার কথা ছিল 'মৃগয়া ২'। না, সেটা না হয়ে এবার আসছে 'মৃগয়া ১.৫' (Mrigaya 1.5)। কেন? পরিচালক অভিরূপ ঘোষ (Abhirup Ghosh) জানালেন, এটা সিক্যুয়াল নয়। এটা স্পিন ওফ। 'মৃগয়া ২'-এর দিকে যাত্রা। ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন অঞ্চলে চলছে শুটিং। খোদ ওসি দেবাশিস দত্তের (Debhashis Dutta) লেখা এই ছবির গল্পে শেষ পর্যন্ত চমক। ওসি দেবাঞ্জন দত্তের ভূমিকায় এবারও রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। সঙ্গী কৌশানী মুখোপাধ্যায়, মীর আফসার আলি এবং অর্পণ ঘোষাল। চিত্রনাট্য অরিত্র বন্দ্যোপাধ্যায়ের।

Sponsored

Sranchi In Article

কলকাতা পুলিশের ঝুলিতে রয়েছে লাখো লাখো চমকপ্রদ কেস। তারই মধ্যে থেকে কিছু উঠে আসে রূপালি পর্দায়। ২০২৫ সালে মুক্তি পাওয়া 'মৃগয়া: দ্য হান্ট'-ও ছিল তেমনই একটি ঘটনা থেকে তৈরি ফিরশন। 'মৃগয়া ১.৫'-র (Mrigaya 1.5) গল্পও লিখেছেন দেবাশিস দত্ত। তিনি জানালেন, বাস্তব থেকেই উঠে এসেছে এই ছবির গল্প। যার পরতে পরতে চমক। এই ছবিতেও একটি আইটেম সং লিখেছেন দেবাশিস।

Sponsored

Merlin In Article

'মৃগয়া: দ্য হান্ট'-এর নায়ক ঋত্বিক (Ritwick Chakraborty) এই ছবিতে (Film) থাকলেও পাল্টে গিয়েছে তাঁর টিম। তদন্তকারী দলে এসেছেন মহিলা এসআই জয়িতা সেন। সেই চরিত্রে রয়েছেন কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukharjee)। গত কয়েক বছর ধরে নিজেকে ভেঙেচুরে পর্দায় হাজির করছেন তিনি। এখানে তিনি ঝকঝকে পুলিশ। সঙ্গে এসআই পরিতোষ সাহা ও সিনিয়র অফিসার অগ্নিশ্বর। এই দুটি চরিত্রে রয়েছেন অর্পণ ঘোষাল ও মীর আফসার আলি।

Sponsored

Camelia In Article

ছবির গল্প এগিয়েছে 'শ্রেয়াংশী' নামক এক মেয়েকে কেন্দ্র করে। রহস্যজনক ভাবে নিজের বাড়িতেই নির্যাতিত হয় সে। কীভাবে নির্যাতনের শিকার শ্রেয়াংশী? ঘটনার তদন্তে নামেন শোভাবাজার থানার ওসি দেবাঞ্জন দত্ত ও এসআই জয়িতা সেন। তাঁদের সঙ্গে থাকবেন এসআই পরিতোষ সাহা ও সিনিয়র অফিসার অগ্নিশ্বর।
আরও খবর: অগ্যস্তকে স্নেহের পরশ মাহিকার, ‘অপ্রত্যাশিত দৃশ্য’ ঝড় তুলল নেট দুনিয়ায়

Sponsored

Techno India In Article

তদন্ত করতে নেমে একের পর এক চমকে দেওয়া ঘটনার মুখোমুখি হন দেবাঞ্জন ও তাঁর টিম। আর সবচেয়ে বড় চমক আসে ছবির শেষে। সেটা  কী? জানতে অপেক্ষা করতে হবে বর্ষাকাল পর্যন্ত। 'মৃগয়া'-র মতো 'মৃগয়া ১.৫'-ও মুক্তি পেতে পারে দোলযাত্রার আশপাশে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

More from বিনোদন

View All →