কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

কাজ হারানো টেকনিশিয়ানদের ভবিষ্যৎ কী, রাজার পোস্টের পর বিশেষ বৈঠক প্রসেনজিতের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুতে যেন ঝড় বয়ে গেছে টলিউডের উপর দিয়ে। দফায় দফায় মিটিং করে লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ বন্ধ করার করা ঘোষণা করার পরই, আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ম্যাজিক মোমেন্টস (Magic Moments) প্রযোজিত ধারাবাহিকের শিল্পী থেকে কলাকুশলীরা কর্মহীন হয়ে পড়েছেন। কেউ কেউ আবার আত্মহননের পথ বেছে নিতে চাইছেন বলে দাবি করেছেন বন্ধ হয়ে যাওয়া ধারাবাহিক 'চিরসখা'র (Chirosokha) অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami)। পরিস্থিতির গুরুত্ব বুঝে বুধবার রাতেই টেকনিশিয়ানদের সঙ্গে বৈঠক করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Sponsored

Sranchi In Article

বর্তমানে টেলিভিশনের জন্য 'ম্যাজিক মোমেন্টস'-এর তিনটি ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছিল। ‘ভোলেবাবা পার করেগা’, ‘চিরসখা’ এবং ‘কনে দেখা আলো’। কিন্তু পরিবেশ সিদ্ধান্তের পর বন্ধ হয়ে গেছে শ্যুটিং। 'কনে দেখা আলো' ধারাবাহিকের শিল্পীদের বুধবার রাতে কলটাইম দেওয়া হলেও বৃহস্পতিবার কেউ ভারতলক্ষ্মী স্টুডিওতে যাননি বলেই খবর। অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami) সমাজমাধ্যমে একটি লাইভের মাধ্যমে জানিয়েছিলেন যে 'চিরসখা' ধারাবাহিকের এক টেকনিশিয়ান নাকি না খেতে পেয়ে মরে যাওয়ার আশঙ্কায় আত্মহত্যার কথা ভাবছেন। তাঁর পোস্টে পাল্টা জবাব দেন অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal), প্রযোজ রানা সরকাররা। জিতু প্রশ্ন তোলেন, কেন মিটিং এর সময় এই বিষয়টি উত্থাপন করেননি রাজা। আবার অন্যদিকে রানা সরকারের সঙ্গে সমাজমাধ্যমের মন্তব্য বাক্সেই বাদানুবাদ হয় রাজার (Actor Raja Goswami)। অনেকটা একই রকম ঘটনা ঘটে অভিনেতা ভিভানের সঙ্গেও। টেকনিশিয়ানদের সমস্যার কথা নিয়ে সরব হন তিনিও। অবশেষে বুধবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় টেকনিশয়ান স্টুডিয়োয় যান ‘চিরসখা’ ধারাবাহিকের অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় (Sudip Mukherjee), রাজা গোস্বামী, ভিভান ।
এ ছাড়া ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের প্রযোজক অর্ক গঙ্গোপাধ্যায়ও(‘ম্যাজিক মোমেন্টস’-এর অন্যতম মালিক লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে) উপস্থিত ছিলেন। কী সিদ্ধান্ত হল বৈঠকে? সমাধানসূত্র মিলল কি? ভিভান এবং রাজা জানান, সবটাই আলোচনাসাপেক্ষ। তবে তাঁরা আশাবাদী। পাশাপাশি টলিপাড়ার অভিভাবক হিসেবে 'বুম্বাদা'র প্রশংসাও শোনা গেছে দুজনের গলায়।

Sponsored

Merlin In Article

প্রসেনজিৎ জানিয়েছেন, একদিনের আলোচনায় সব সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি বলেন, "আমরা সবাই একটাই প্রশ্নের উত্তর খুঁজছি। কী করে ঘটে গেল এই ঘটনা? যদি ওঁরা এই প্রশ্নের উত্তর দিয়ে দিতেন, তা হলে এত কিছুর প্রয়োজন পড়ত না।” কিন্তু যারা কাজ হারালেন সেই কলাকুশলীদের কী হবে? বাংলা বিনদুনিয়ার 'ইন্ডাস্ট্রি' ম্যান সরাসরি এ প্রশ্নের উত্তর দেননি। তবে 'চিরসখা' সিরিয়ালের মুখ্য অভিনেতা সুদীপ জানিয়েছেন, প্রসেনজিতের সঙ্গে কথা বলে টেকনিশিয়ানরা আশ্বস্ত হয়েছেন। দ্রুত সমাধান সূত্র মিলবে।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

More from বিনোদন

View All →