দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), কিন্তু দুদিনের মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন অভিনেতা। রবিবাসরীয় ভিডিও পোস্টে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, প্রযোজক হিসেবে এই সিরিজ দিয়েই আত্মপ্রকাশ করছেন বিক্রম। তাহলে কি আগের পোস্ট শুধুমাত্র প্রচার কৌশল ছিল, অন্তত তেমনটাই মনে করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
বিক্রমই 'তারকাটা' প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই
Sponsored

ZEE 5-র তরফ থেকে পোস্ট করে লেখা হয়েছে, ' কখনও কখনও 'তারকাটা'র মতো শোয়ের জন্য সকলেরই একটু 'তারকাটা' হওয়া প্রয়োজন। প্রযোজকের সঙ্গে আমাদের এই সুমধুর সম্পর্কের জন্য প্রত্যেকে গর্বিত।'
এরপরই একটি ভিডিও পোস্ট করেন বিক্রম, যেখানে অভিনেতা জানান এই সিরিজের প্রযোজনার দায়িত্বে তিনি থাকছেন। পাশাপাশি সোমবার যে ট্রেলার মুক্তি পেতে চলেছে সেই সংক্রান্ত ঘোষণাও করা হয়েছে। টিজার দেখে বোঝা গিয়েছে গল্পে তাঁর চরিত্র কখনও পুলিশ আবার কখনও গোয়েন্দা হিসেবে ধরা দেবে দর্শকের কাছে। বিপরীতে দেখা যাবে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে (Priyanka Sarkar) ।পরিচালনার দায়িত্বে শমীক রায়চৌধুরী।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-












