ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে রীতি মেনে চার হাত এক হয়েছিল। তারপর থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিদিন চর্চায় থেকেছেন মিস্টার ও মির্সেস দেবেরোকোন্ডা (Vijay Devarakonda and Rashmika Mandhana wedding)। বুধবার সন্ধ্যায় গ্রান্ড রিসেপশন (Virosh Grand Reception Party)পর্ব দিয়েই বিয়ের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করলেন দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার জুটি। তেলুগু ইন্ডাস্ট্রির 'অর্জুন রেড্ডি' জানালেন এবার তিনি ও রশ্মিকা কিছু দিনের জন্য একান্তে সময় কাটাবেন। বিজয় যখন এ ঘোষণা করছেন তখন পাশে নমস্কারের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা 'ন্যাশনাল ক্রাশ'-এর হাসির ঝলক চোখে পড়ার মতো।
কালো পাড়ের লাল সিল্ক শাড়িতে মোহময়ী রশ্মিকা, বিয়ের সেলিব্রেশন শেষ ঘোষণা বিজয়ের
Sponsored

'বিরোশ' জুটির রাজকীয় রিসেপশনে হাজির দক্ষিণ ভারতের বিনোদন জগতের অভিনেতা অভিনেত্রীরা। স্বামী বিজয় দেবেরোকোন্ডার হাত ধরে অনুষ্ঠানে আসেন রশ্মিকা। পরনে ছিল সরু কালো পাড়ের লাল রঙের সিল্কের শাড়ি।তাতে সোনালি জড়ির কাজ। গলায় লেয়ার্ড নেকলেস, কানে ঐতিহ্যবাহ দুল। হাতে ছিল হাতপদ্ম। মাঝখানে সিঁথি করে চুল বাঁধা। সিঁথিতে সিঁদুর পরে হালকা মেকআপে সদা হাস্য ভঙ্গিমায় মোহময়ী তিনি। জন্মভূমির ঐতিহ্যকে তুলে ধরতে বিজয়ের পরনে ঘিয়ে রঙের ধুতি ও কুর্তা। বিয়ের দিন গায়ে ভারী গয়না আর হাতে আলতা পরে লিঙ্গ সাম্যের বার্তা দিয়েছিলেন তিনি।রিসেপশনেও ভুললেন না নিজের শিকড়কে।
Sponsored

হাতে হাত রেখে গ্র্যান্ড রিসেপশনের গ্র্যান্ড এন্ট্রি হয় বিজয়-রশ্মিকার (Vijay - Rashmika)। হাতজোড় করে পাপ্পারাজ্জিদের নমস্কার করেন যুগলে। দুই পরিবার একসঙ্গে ছবিও তোলে।
Sponsored

আল্লু অর্জুন, রামচরণ, নাগা চৈতন্য, করণ জোহর, কৃতী স্যানন, নীনা গুপ্তাদের রিসেপশন পার্টিতে দেখা যায়। দক্ষিণী তারকাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার রিসেপশন পার্টিতে নবদম্পতিকে আশীর্বাদ করেন। বিজয় বলেন, সেলিব্রেশনের শেষ এখানেই। আপাতত কিছুদিনের জন্য তাঁরা নিভৃতে থাকবেন। স্বামীর এই কথা শুনেই হেসে উঠেন নায়িকা। দুজনের কেমিস্ট্রিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
-












