কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস অন্য কথা সামনে আনছে। কিন্তু সাফল্যের শিখরে দাঁড়িয়ে হঠাৎ কেন অভিনয় থেকে বিরতি নিচ্ছেন অভিনেতা আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে টিনসেল টাউনের অন্দরে। ছবি মুক্তির আগে বরুণের একটি গানের দৃশ্য নিয়ে মারাত্মক ট্রোলিং হয়। অনেকেই তাঁর অভিব্যক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও কেউ আবার বলেছিলেন পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। বরুণ নিজেও বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তবে ছবি মুক্তির পর দর্শকদের ভালোবাসা কিন্তু তিনিই পেয়েছেন।

Sponsored

Sranchi In Article

কিন্তু এর মাঝেই দীর্ঘ কর্মবিরতির ঘোষণা অবাক করেছে অনুরাগীদেরও। সূত্রের খবর বরুণ ক্যামেরা থেকে দূরে থাকতে চাইছেন। এই সিদ্ধান্তের নেপথ্যে ‘বর্ডার ২’ নিয়ে হওয়া কটাক্ষ দায়ী কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। আসল কারণ তাঁর ব্যক্তিগত জীবনও হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা হওয়ার পর থেকেই মেয়ে লারাকে ঠিকমতো সময় দিতে পারেন নি তিনি। তাই মেয়ের বড় হয়ে ওঠার মুহূর্তে পাশে থাকতেই এই ব্রেক নিতে চলেছেন তিনি এমনটাই খবর পরিবার সূত্রে। গত কয়েক বছর টানা শুটিংয়ে ব্যস্ত থাকার পর এখন কিছুটা সময় স্ত্রী ও সন্তানকে দিতে চান অভিনেতা।

Sponsored

Merlin In Article

উল্লেখ্য, বিরতিতে যাওয়ার আগে দর্শকদের জন্য বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় তাঁর আগামী ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’ মুক্তি পেতে চলেছে। ৫ জুন মুক্তির দিনক্ষণ স্থির থাকলেও দক্ষিণী সুপারস্টার যশের ‘টক্সিক’-এর সঙ্গে সংঘাত এড়াতে ছবিটি মুক্তি পাবে ১২ জুন। এই ছবিতে বরুণের বিপরীতে থাকছেন পূজা হেগড়ে ও মৃণাল ঠাকুর। তবে বিরতি কাটিয়ে কবে আবার ছন্দে ফেরেন অভিনেতা সেই প্রশ্নেই ভরে উঠছে তাঁর সোশ্যাল হ্যান্ডেল।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

আরও পড়ুন

More from বিনোদন

View All →