শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ ভাগ করে নিয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি নাট্য জগতেও ছিল তাঁর অবাধ বিচরণ। বাচিক শিল্পী হিসেবেও যথেষ্ট পরিচিত ছিলেন বিপ্লব। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতার সতীর্থরা।
টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা
Sponsored

প্রায় বছর দেড়েক ধরে অভিনেতা নানা শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন। প্রায় দু দশকের বেশি সময় ধরে টেলিভিশন ও সিনেপর্দায় কাজ করে দর্শকের মন জয় করেছেন। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'বাইশে শ্রাবণ', 'গুমনামি'র মতো সিনেমায় তিনি অভিনয় করেছেন। ২০১৯ সালে শৈবাল মিত্র পরিচালিত 'দেবতার গ্রাস' ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহের মতো দক্ষ অভিনেতাদের সঙ্গে অভিনয় করেও নজর কেড়েছিলেন। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে অভিনয়, আবৃত্তি ও ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে খাতি লাভ করেন। এদিন সন্ধ্যা ছটা নাগাদ টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিওতে (Technicians Studio) প্রয়াত অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-












