কলকাতা ৩০°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

প্রয়াত কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব বিজয়া মেহতা, শোকপ্রকাশ বলিউডের

প্রয়াত কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব বিজয়া মেহতা, শোকপ্রকাশ বলিউডের

ভারতীয় নাট্য জগতে (The Indian Theatre Industry) এক যুগের অবসান। ৯২ বছর বয়সে প্রয়াত মারাঠি নাট্যজগতের কিংবদন্তি অভিনেত্রী ও পরিচালক বিজয়া মেহতা (Vijaya Mehta)। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আধুনিক মারাঠি থিয়েটারের অন্যতম পথিকৃৎ তথা অভিনেত্রীর মৃত্যুতে প্রকাশ করেছেন বলিউড (Bollywood)।

Sponsored

Sranchi In Article

মুম্বইয়ের বিখ্যাত 'রঙ্গায়ন' (Rangayan) নাট্যগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন বিজয়া। অভিনয়, পরিচালনা, নাট্য প্রশিক্ষকের ভূমিকায় সমানভাবে সাবলীল ছিলেন তিনি। নবতিপর অভিনেত্রী ভারতীয় সমান্তরাল চলচ্চিত্র ও পারফর্মিং আর্টেও তাঁর উল্লেখযোগ্য অবদান রেখেছেন। মহারাষ্ট্রের নাট্য আন্দোলনকে তিনি যথার্থ অর্থই এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ক্যারিয়ারের শুরুতে দিল্লির ইব্রাহিম আলকাজি এবং মুম্বইয়ের আদি মার্জবান-এর মতো কিংবদন্তি নাট্যগুরুর কাছে প্রশিক্ষণ নেন তিনি। তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৫ সালে তিনি 'সংগীত নাটক অ্যাকাডেমি' পুরস্কার পান। ‘রাও সাহেব’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ১৯৮৪ সালে চলচ্চিত্র 'পার্টি'-তে তাঁর অভিনয়ে চিরস্মরণীয়। 

Sponsored

Merlin In Article

ভারতীয় নাট্য জগতের প্রবাদপ্রতিম অভিনেত্রী প্রয়াণে অভিনেতা অনুপম খের (Anupam Kher) সামাজিক মাধ্যমে লেখেন, 'বিজয়া মেহতা শিক্ষক ছিলেন, প্রতিটি শিল্পীকে নিজের সীমা ছাড়িয়ে যেতে শেখাতেন। ওঁ কখনও জোর করে কিছু শেখাতেন না, বরং নিজের আচরণ ও কাজের মধ্য দিয়ে পথ দেখিয়েছেন সকলকে।' মঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও।

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from বিনোদন

View All →