কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদনমহানগর

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

Hundred Miles-এর সুরে প্রকাশ পেল সৃজন-আরাত্রিকাদের ‘৫০০ মাইল’

আমেরিকার লোকগান Hundred Miles-এর সুরে মুক্তি পেল ‘৫০০ মাইল’। 'বাংলা গানের দল ও আরও কয়েকজন দলের' নতুন গান ‘৫০০ মাইল’-এর প্রকাশ হল বুধবার কলকাতা প্রেস ক্লাবে। সাধারণ মানুষের জীবনযন্ত্রণা, সংগ্রাম ও বাস্তবতার কথা তুলে ধরতেই এই গান তৈরি করা হয়েছে। ছিলেন সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya), দেবারত, দেবদত্ত, শুভদীপ, দীপ্ত দীপ, রৌনক ও আকাশ-সহ দলের অন্যান্য সদস্যরা। ছিলেন গায়িকা আরাত্রিকা সিনহা (Aratrika Sinha)। 

Sponsored

Sranchi In Article

শ্রমজীবী মানুষ- যিনি রুজির টানে থাকেন বাড়ি থেকে বহু দূরে। তাঁর ঘরের ফের তাগিদ নিয়েই লোকগান Hundred Miles। সেটির শেষ পংক্তিতে রয়েছে 500 Miles -এর কথা। সেই শ্রমজীবী মানুষের দৈনন্দিন রোজনামচা, সুখ-দুঃখের গাঁথা নিয়েই ‘৫০০ মাইলস’ গানের (Song) সুরের আদলে তৈরি এই বাংলা গানটি লিখেছেন সিপিএমের যুব নেতা সৃজন ভট্টাচার্য।

Sponsored

Merlin In Article

এদিন সাংবাদিক বৈঠকে সৃজন জানান, ২০২০ সালের কোভিড পরিস্থিতির সময় এই গান লেখা হয়। সেই সময় পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, অক্সিজেনের অভাব, লকডাউনে কাজ হারানো মানুষের কষ্ট। সবকিছুর প্রতিফলন রয়েছে এই গানে।

Sponsored

Camelia In Article

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, গত ছবছরে শ্রমজীবী মানুষের অবস্থা আরও কঠিন হয়েছে। কখনও নোট বদলের লাইনে, কখনও নাগরিকত্ব প্রমাণের লাইনে বা ভোটার তালিকার লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে সাধারণ মানুষকে। অথচ তাঁদের পরিশ্রমেই সমাজ এগিয়ে চলেছে। সেই শ্রমজীবী মানুষদেরই উৎসর্গ করা হয়েছে এই গান। বিশ্বজুড়ে জনপ্রিয় ইংরাজি গান ‘৫০০ মাইলস’ গানের সুরের আদলে তৈরি এই বাংলা গানটি গেয়েছেন আরাত্রিকা।

Sponsored

Techno India In Article

গানটির এডিটিং করেছেন দীপ্ত দীপ। গিটারে ছন্দন, ভায়োলিনে সন্দীপন, অ্যারেঞ্জমেন্ট ও মিক্সিং করেছেন নিলাজ। ভিডিওগ্রাফি করেছেন দীপ্তব্রত। পরিকল্পনায় সহায়তা করেছেন রোহন এবং চিত্রশিল্পী হিসেবে যুক্ত ছিলেন মোহর। আরাত্রিকার কথায়, “পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা তুলে ধরতেই এই গান। আশা করি মানুষের মনে ছুঁয়ে যাবে।” এদিন রাত ন’টায় ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ করা হবে গানটি।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

More from বিনোদন

View All →