সোমবার থেকে কলকাতা পর্বের শুটিং শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বায়োপিকের। বুধবার ইস্টবেঙ্গল মাঠে হল শুটিংয়ের অংশ। কড়া নিরাপত্তার ঘেরাটোপে সেখানে বসেছিল সিনেমার সেট। আর সেখানেই সৌরভের (Sourav Ganguly) চরিত্রে লাল রঙের ট্র্যাকস্যুট পরে মাঠে নামলেন অভিনেতা রাজকুমার রাও(Rajkumar Rao)।
Sponsored

এরিয়ান টেন্টে নিজের বায়োপিকের শুটিং দেখতে হাজির হন সৌরভ । মহারাজ নিজেই শুটিংয়ের অগ্রগতির উপর কড়া নজর রাখছেন। চিত্রনাট্য থেকে শুরু করে ক্রিকেটিং শট— সব কিছুতেই নজর রয়েছে দাদার।
Sponsored

পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির সৌরভের বায়োপিক 'দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি'র শুটিং হচ্ছে। আগামী ১৫ দিন চলবে এই শুটিং। প্রথম দিন সকাল প্রায় ছটা থেকে সৌরভের বেহালার বাড়িতেই শুটিং শুরু হয়ে যায়। সৌরভের মায়ের ভূমিকায় অভিনয় করেন অপরাজিতা আঢ্য। বাবার ভূমিকা শাশ্বত চট্টোপাধ্যায়।
Sponsored

প্রথমদিন মায়ের সঙ্গে কিশোর সৌরভের দৃশ্য শ্যুট হয়েছে৷ সৌরভ এরিয়ানের দুখীরাম কোচিং সেন্টারে ভর্তি হন। সৌরভের ছোটবেলার ভূমিকায় বেদান্ত সিং অভিনয় করছেন। ডোনার ছোটবেলার চরিত্রে অভিনয় করছেন সৃজা ভট্টাচার্য।
Sponsored

সিমেনার সংগীত পরিচালক প্রীতমকে নির্বাচিত করা হয়েছে প্রোডাকশন টিমের পক্ষ থেকে। সিনেমায় ডোনা গঙ্গোপাধ্যায় সৌরভের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তানিয়া মানিকতলাকে।
Sponsored

-
Sponsored

-
-
-
-












