কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন গায়ক। শুক্রবার শিলাজিতের অনুষ্ঠান যখন শেষের পথে, তখন দর্শক আসন থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা জনৈক পুলিশ সময়ের কথা মনে করিয়ে গায়ককে হাত নেড়ে নেমে যেতে বলেন। এরপরই তীব্র প্রতিবাদ করেন 'ঝিন্টি'র স্রষ্টা।

Sponsored

Sranchi In Article

জানা গেছে সেন্ট্রাল পার্কের (Central Park) অনুষ্ঠানে এগারোটা পর্যন্ত সময় নেওয়া ছিল উদ্যোক্তাদের। ১০টা ৫৮ মিনিটে পুলিশ সংগীতানুষ্ঠান বন্ধ করার ইশারা করতেই মাইক্রোফোন হাতে গর্জে ওঠেন শিলাজিৎ। রেগে গিয়ে বলেন, 'আমি নেমে যাচ্ছি মঞ্চ থেকে। কিন্তু স্যর, আপনাকে বলে দিলাম, এমনভাবে বাজে ইঙ্গিত করে নামিয়ে দেবেন না। ৩২ বছর ধরে পশ্চিমবঙ্গে গান গাইছি, আপনি আমাকে না চিনতে পারেন, কিন্তু এখানে আসা অনেক লোকই আমাকে চেনেন। ৫টা মিনিট গান গাইলে এত লোক আনন্দ পাবে। তাতে আপনাদের এত ক্ষতি হয়ে যাচ্ছে? মঞ্চ থেকে নামার ঠিক আগে, শিল্পীদের অসম্মান না করে, ইলেকশনে রাজনৈতিক দলের বেলা কী করবেন, কীভাবে আটকাবেন সেটা দেখব।' সমাজমাধ্যমে ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এর আগে কৃষ্ণনগরের অনুষ্ঠানে গিয়েও খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল গায়ককে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্ষেপ করেছিলেন প্রিয় গান দর্শকদের শোনাতে না পারার জন্য। তার কয়েকদিন যেতে না যেতেই এবার কলকাতার অনুষ্ঠানে পুলিশের অসহযোগিতার অভিযোগ করেছেন তিনি।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

আরও পড়ুন

More from বিনোদন

View All →