কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদনসাহিত্য সংস্কৃতিবিশেষ

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান হোক না কেন, শিল্পী পার্থ ভৌমিকের (Partha Bhowmik) অসামান্য অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করলেন শমীক ভট্টাচার্য(Samik Bhattacharya)। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে (Academy of Fine Arts) মঞ্চস্থ একটি নাটকে মুখোমুখি দুই বিরোধী নেতা। একজন মঞ্চে, অপরজন দর্শকাসনে। কিন্তু নাটকের যবনিকা পতন হতেই প্রতিদ্বন্দ্বী দুই দলের অতি পরিচিত দুই মুখের মধ্যে এক অন্য সমীকরণের দেখা মিলল। শিল্প ও শিল্পীকে সম্মান জানিয়ে রাজনীতির ঊর্ধ্বে সৌহার্দ্য বিনিময় শমীক-পার্থর।

Sponsored

Sranchi In Article

কবি শক্তি চট্টোপাধ্যায়ের (Shakti Chatterjee) জীবন অবলম্বনে তৈরি নাটক ‘আ-শক্তি’ দেখতে শনিবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে পৌঁছে যান বিজেপির (BJP) রাজ্য সভাপতি। নাট্যকার উজ্জ্বল চট্টোপাধ্যায়ের লেখায় এবং দেবশঙ্কর হালদারের শক্তিশালী অভিনয়ে কবির জীবনদর্শন, কবিতা ও মানসজগত ফুটে ওঠে নাটকে। ‘কলকাতা’ শহরের রূপক চরিত্রে অভিনয় করেন পার্থ ভৌমিক। নাটক শেষে গ্রিনরুমে গিয়ে অভিনেতাদের সঙ্গে দেখা করেন শমীক। তৃণমূল (TMC ) সাংসদের প্রশংসা করে বলেন, “পার্থ যখন নেতা হয়নি, তখন থেকেই ওর অভিনয় আমি দেখেছি। নেতা পার্থ আমার কাছে নতুন, অভিনেতা নয়।” পাশাপাশি বাংলায় নতুন সরকারের আমলে সাংস্কৃতিক পরিবেশ আরও উন্মুক্ত হবে বলেও ইঙ্গিত দেন তিনি। পার্থ ভৌমিক অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি।

Sponsored

Merlin In Article

রাজ্যের তৃণমূল সরকারের আমলে থিয়েটারের কেন্দ্রীয় অনুদান বন্ধ নিয়ে বারবার বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা গেছিল বাংলার একাধিক নাট্য ব্যক্তিত্বকে। শমীক সরাসরি সেই প্রসঙ্গ উল্লেখ না করলেও স্পষ্ট বার্তা দিয়ে বলেন, সংস্কৃতির উপর কোনও রাজনৈতিক প্রভাবের পক্ষপাতী নন তিনি। তাঁর কথায়, “কোনও শিল্পীসত্তাকে খুন করার অধিকার কোনও সরকার বা রাজনৈতিক ব্যক্তিত্বের নেই। নাটক চলবে তার নিজের নিয়মে।"

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

আরও পড়ুন

More from বিনোদন

View All →