কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

ভরা মঞ্চে অভিষেকের জন্য কাঁদলেন রীতেশ -জেনেলিয়া!

ভরা মঞ্চে অভিষেকের জন্য কাঁদলেন রীতেশ -জেনেলিয়া!

ট্রেলার লঞ্চের মঞ্চ সাধারণত হাসিখুশি আর প্রাণোচ্ছল হয়। কিন্তু 'রাজা শিবাজি'র (Raja Shivaji) ক্ষেত্রে ঘটলো ব্যতিক্রম। ক্যামেরার ফ্ল্যাশ যখন চারদিকে ঝলমল করছে তখন আচমকাই কান্নায় ভেঙে পড়লেন ছবির নায়ক রীতেশ দেশমুখ (Ritesh Deshmukh)। পাশে আবেগঘন জেনেলিয়ারও (Genelia) চোখ ছল ছল করছে। কিন্তু হল টা কী? জানা যাচ্ছে তারকা দম্পতির এই অনুভূতির নেপথ্যে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অভিষেক বচ্চনের (Abhishek Bachchan)!

Sponsored

Sranchi In Article

মারাঠা বীর ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় বড়পর্দায় ধরা দেবেন রীতেশ। আগামী পয়লা মে ছবিটি মুক্তি পাবার কথা। কিন্তু ট্রেলার লঞ্চে এসে সিনেমার তৈরির কঠিন লড়াইয়ের কথা মনে করে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেতা। জানালেন, যখন মনে হচ্ছিল সিনেমা কোনভাবেই আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় তখন পাশে এসে দাঁড়িয়েছিলেন জুনিয়র বচ্চন। মঞ্চ থেকেই অভিষেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রীতেশ বলেন, এই ছবির জন্য যখন অমিতাভ-পুত্রকে তিনি প্রস্তাব দেন, তখন একটিও পাল্টা প্রশ্ন না করে বড় দাদার মতো পাশে দাঁড়িয়ে ছিলেন অভিষেক। নিঃস্বার্থভাবে সমর্থন করে গেছেন রীতেশ ও জেনেলিয়াকে। জুনিয়র বচ্চনও আবেগঘন গলায় বলেন, “রীতেশ আমার ছোট ভাইয়ের মতো। ও কিছু চাইলে আমি আসব না, এটা সম্ভবই নয়।” বিলাসরাও দেশমুখের সেলিব্রেটি পুত্র বলেন, "২০১৬ সাল থেকে এই সিনেমাটি বানানোর স্বপ্ন দেখেছি। কিন্তু বারবার বাধা এসেছে। কখনও পরিস্থিতি সঙ্গ দেয়নি, কখনও আবার অতিমারি থমকে দিয়েছে সবটা। মনে হচ্ছিল মহারাজ নিজেই আমাকে বলছেন, একটু অপেক্ষা করো, এখন সঠিক সময় নয়। অবশেষে ২০২৩ সালে সবুজ সংকেত মেলে।"

Sponsored

Merlin In Article

শুধু অভিষেকই নয়, সঞ্জয় দত্তেরও (Sanjay Dutt) ঢালাও প্রশংসা করেছেন রীতেশ। অভিনেতা যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে তাতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেনেলিয়াও। মারাঠি ও হিন্দি ভাষায় তৈরি বিগ বাজেট ছবি 'রাজা শিবাজি' এবার বড়পর্দায় রীতেশের ক্যারিয়ারে কতটা সাফল্য এনে দেয় সেটাই দেখার।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

আরও পড়ুন

More from বিনোদন

View All →