কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

বিয়ের কার্ড ফাঁস, উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানে সাতপাক ঘুরবেন বিজয়-রশ্মিকা

বিয়ের কার্ড ফাঁস, উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানে সাতপাক ঘুরবেন বিজয়-রশ্মিকা

জল্পনা সত্যি হল, অনুরাগীদের মনের আশা পূর্ণ করে এবার রিয়েল লাইফে ঘর বাঁধতে চলেছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা (Rashmika Mandanna & Vijay Deverakonda)। আগামী ২৬ ফেব্রুয়ারিই উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানে বিয়ে করতে চলেছেন 'ডিয়ার কমরেড' জুটি। সোশ্যাল মিডিয়ায় ফাঁস তারকা যুগলের বিয়ের আমন্ত্রণপত্র!

Sponsored

Sranchi In Article

সোমবার মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) রংমিলান্তি পোশাকে দেখা যায় বিজয় - রশ্মিকাকে (Vijay - Rashmika)। সূত্রের খবর দুজনেই উদয়পুরে পাড়ি দিয়েছেন। প্রকাশ্যে সেভাবে নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও বিগত আট বছর ধরে দুজনে চুটিয়ে প্রেম করছেন। গত বছর নায়িকার 'থামা' সিনেমা মুক্তির আগে আড়াই লাখি হিরের আংটিতে গোপনে বাগদান সেরেছেন তারকাযুগল। তখন থেকেই দক্ষিণী তারকাজুটির মালাবদলের খবর শুনতে অধীর আগ্রহে অনুরাগীরা। এবার ভাইরাল হল একটি আমন্ত্রণপত্র। যেখানে লেখা, 'আগামী ২৬ ফেব্রুয়ারি ঘনিষ্ঠবৃত্তে আমি এবং রশ্মিকা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছি। আমাদের জীবনের এই বিশেষ মুহূর্তে আপনাদের উপস্থিতি কাম্য। যে বা যাঁরা আমাদের প্রেমের সাক্ষী, তাঁদের উপস্থিতিতে আমাদের বিয়ের অনুষ্ঠান সত্যিই অর্থবহ হয়ে উঠবে। নবদম্পতি হিসেবে আমাদের নতুন জার্নি শুরু করার প্রাক্কালে আপনাদের আশীর্বাদ কাম্য।' শেষে বিজয়-রশ্মিকা দুজনের নামের উল্লেখও রয়েছে।

Sponsored

Merlin In Article

পাপারাজ্জিদের লেন্স এড়িয়ে প্রেমিক-প্রেমিকা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করলেও আগামী ৪ মার্চ হায়দরাবাদে তারকাখচিত হাইভোল্টেজ রিসেপশনের অনুষ্ঠানে বিনোদন জগতের অনেক তারকারাই উপস্থিত থাকবেন বলে খবর। তালিকায় আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাসদের পাশাপাশি বলিউডের (Bollywood ) খান-কাপুর, বচ্চনরাও রয়েছেন। উদয়পুরের (Udaypur) এক হেরিটজ রাজপ্রাসাদকে লাল রঙের ভেলভেট কাপড়, রকমারি ফুল, সারি সারি পিতলের নানা মূর্তি দিয়ে সাজানো হয়েছে। রাজকীয় বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি একদম তুঙ্গে।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

-

আরও পড়ুন

More from বিনোদন

View All →