কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

ডিভোর্স জল্পনার মাঝেই শ্বশুরের সঙ্গে স্ক্রিন শেয়ার রণবীরের! কটাক্ষ ইউটিউবার ধ্রুবকেও 

ডিভোর্স জল্পনার মাঝেই শ্বশুরের সঙ্গে স্ক্রিন শেয়ার রণবীরের! কটাক্ষ ইউটিউবার ধ্রুবকেও 

সমাজমাধ্যম জুড়ে যখন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ডিভোর্সের জল্পনা (Ranveer Singh- Deepika Padukone divorce rumours) নেট ব্যবহারকারীদের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে, ঠিক তখনই ওভার বাউন্ডারি মারলেন 'ধুরন্ধর' (Dhurandhar) অভিনেতা। সকলকে চমকে দিয়ে শ্বশুর প্রকাশ পাড়ুকোনের (Prakash Padukone) সঙ্গে স্ক্রিন শেয়ার রণবীরের। একটি বিজ্ঞাপনে দু'জনকে একসঙ্গে দেখা গেছে। একদিকে যেমন শ্বশুর-জামাইকে এই প্রথমবার এক ফ্রেমে দেখে উচ্ছ্বসিত অভিনেতার অনুরাগীরা, অন্যদিকে আবার বিজ্ঞাপনের বিষয়বস্তু ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সত্যিই কি সৃজনশীল কোনও কৌশল নাকি উপস্থাপনার আড়ালে ইউটিউবার ধ্রুব রাঠিকে (Dhruv Rathee) কটাক্ষ করলেন রণবীর তা নিয়ে বাড়ছে চর্চা।

Sponsored

Sranchi In Article

আদিত্য ধর পরিচালিত ছবি ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’(Dhurandhar: The Revenge) বক্স অফিসে অসাধারণ সাফল্য অভিনেতা রণবীরকে বলিউডে নিজের জায়গা ফিরে পেতে সাহায্য করেছে। ব্যবসার অঙ্কে ছবিটি ৩,০০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। এর মাঝেই দীপিকার বাবা প্রাক্তন ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাড়ুকোনের সঙ্গে অভিনেতার একটি বিজ্ঞাপন ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে একটি দৃশ্যে দেখা গিয়েছে থিয়েটারের ভিতরে রণবীর সিংয়ের একটি পোস্টার রয়েছে, যেখানে 'ভাবন্দর: দ্য টর্নেডো' লেখা রয়েছে। এই পোস্টার থেকেই বিতর্ক শুরু।ধ্রুব রাঠির একটি পুরনো ভিডিওর সঙ্গে এটিকে মেলানো হয়েছে যেখানে তিনি 'অপারেশন ভাবিন্দর' নামটি উল্লেখ করে রণবীর সিংয়ের সিনেমা ফ্র্যাঞ্চাইজি 'ধুরন্ধর' এবং 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'-এর সমালোচনা করেছিলেন। রাঠি (Dhruv Rathee) তাঁর ভিডিওতে এই সিনেমাকে রাজনৈতিক ভাবধারার সঙ্গে যুক্ত করেছিলেন। নায়কের ভক্তরা মনে করছেন ইউটিউবারকে পাল্টা জবাব দিতেই নামটি ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া হয়েছে।

Sponsored

Merlin In Article

বলিউডে বিতর্ক আর রণবীর সিং বরাবরই সমার্থক শব্দ। তাই সেসব নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইছেন না অভিনেতার অনুরাগীরা। তাঁদের কাছে বড় প্রাপ্তি ডিভোর্সের জল্পনার মাঝে শ্বশুরের সঙ্গে রণবীরের কেমিস্ট্রি। তাহলে কি মেয়ে জামাইয়ের সম্পর্ক টিকিয়ে রাখতে আসরে নামলেন প্রাক্তন ব্যাডমিন্টন তারকা, নাকি পুরোটাই পেশাদারিত্বের খাতিরে - সে উত্তর অবশ্য মেলেনি। এই যেমন রণবীরের খোঁচায় ঠিক কতটা ব্যথা পেলেন ধ্রুব, সে প্রতিক্রিয়াও অধরা।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

আরও পড়ুন

More from বিনোদন

View All →