প্রায় ১৩ বছর পর অবশেষে কলকাতায় আসছেন সঙ্গীতের কিংবদন্তি এ আর রহমান (A R Rahaman)। ১ এপ্রিল তাঁর কনসার্ট (Concert) ঘিরে ইতিমধ্যেই উত্তেজনায় তাঁর ভক্তরা। দীর্ঘদিন ধরেই এই কনসার্টের অপেক্ষায় ছিলেন তাঁর অনুরাগীরা। গত ১১ জানুয়ারি কলকাতায় (Kolkata) রহমানের কনসার্ট হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়। তবে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে এপ্রিলেই।
Sponsored

যদিও এখনও পর্যন্ত কনসার্টটি (Concert) মহানগরের ঠিক কোথায় হবে- তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। অনলাইনে ইতিমধ্যেই টিকিট কাটছেন অনুরাগীরা। জানা গিয়েছে, টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ২,৯৯৯ টাকা। বিভিন্ন জোন অনুযায়ী টিকিটের দাম ৩,৯৯৯ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৯,৯৯৯ টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে।
Sponsored

‘ডিসট্রিক্ট বাই জোম্যাটো’ অ্যাপের মাধ্যমেও এই কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, অনুষ্ঠানে শিল্পীর নিরাপত্তা ও দর্শকদের সুবিধার জন্য সব রকম ব্যবস্থা রাখা হবে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-












