কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

বিশ্বকাপের প্রভাবে বলিউড বক্সঅফিস সংকট! হোলিতে নেই কোনও হিন্দি ছবি 

বিশ্বকাপের প্রভাবে বলিউড বক্সঅফিস সংকট! হোলিতে নেই কোনও হিন্দি ছবি 

বলিউডের সঙ্গে হোলির বরাবরের একটা বিশেষ যোগসূত্র চলে এসেছে। বড় ক্যানভাসে বিনোদনমূলক সিনেমা মানেই অন্তত একটা হোলির দৃশ্য কিংবা গান যেন বাধ্যতামূলক হয়ে উঠেছিল দীর্ঘ সময় ধরে। সময় বদলেছে বদলেছে চিত্রনাট্যের ধরণ। কিন্তু গল্প যেমনই হোক না কেন হোলির দিনে বলিউডে সিনেমা রিলিজ হবে এটা অনেকটা দুর্গাপুজোয় বাংলার বাজারে বাংলা সিনেমা মুক্তি পাওয়ার মতো। কিন্তু এবারে ব্যতিক্রম। ১৫ বছরের নিয়ম ভেঙ্গে এই বছর হোলিতে একটিও হিন্দি সিনেমা বক্স অফিসে মুক্তি পেল না! বিশ্বকাপের প্রভাব, বলছে নেট পাড়ার একাংশ।

Sponsored

Sranchi In Article

রঙিন উৎসবের সপরিবারে সিনেমা দেখার মজাই আলাদা। গত দেড় দশক ধরে একের পর এক হিন্দি ছবি হোলির দিনে মুক্তি পেয়ে বলিউডের বক্সঅফিসকে চাঙ্গা রেখেছে। তা সে 'চোরি চোরি চুপকে চুপকে' হোক কিংবা 'বদ্রিনাথ কি দুলহনিয়া'।'কার্তিক কলিং কার্তিক', 'কাহানি', 'তু ঝুটি ম্যায় মক্কার'- এর মতো সিনেমাগুলো হোলিতে মুক্তি পেয়ে যথেষ্ট ভালো ব্যবসা করেছিল। কিন্তু এবারে সেটা হল না। কোন ছবি মুক্তিই পেল না।কেন? মনে করা হচ্ছে চলতি মাসে 'ধুরন্ধর ২' ও 'টক্সিক'-এর মতো দুটো বিগবাজের ছবি মুক্তি পাওয়ার কথা। তাই আগে থেকে কোন ঝুঁকি নিতে চাইছেন না প্রযোজকরা। আর তাছাড়া এই সময় টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T 20 World Cup) ম্যাচ চলার কারণে গোটা দেশের আগ্রহ এখন মাঠ ময়দানে। এই কারণেই কি হোলির (Holi) মতো এত বড় একটা উৎসব দিনেও কোনও ছবি মুক্তির কথা ভাবেননি প্রযোজকরা। যুক্তিটা কি বিশ্বাসযোগ্য? সূত্রের খবর নতুন কনটেন্ট না থাকায় দর্শক টানার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেই প্রেক্ষাগৃহ মালিকদের একাংশ ইতিমধ্যেই শো কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। বলাইবাহুল্য, রঙিন উৎসবে বলিউডের সিনেমা মুক্তির ফাঁকা ক্যালেন্ডার ইতিমধ্যেই বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তবে ইদে বিগবাজেট হিন্দি ছবি মুক্তির খবর রয়েছে।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

আরও পড়ুন

More from বিনোদন

View All →