প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে চলেছে নতুন বাংলা ছবি ‘শুরু থেকে শুরু’-র ঘোষণায় মজার ঘটনা। সিনে ঘোষণায় কলকাতায় হাজির অনুপম। সেখানে উপস্থিত বিধায়ক-অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও (Roopa Ganguly)। দুজনের কথোপকথনের মাঝে আচমকা নিজের কান ধরে "সরি" বলেন ছোটপর্দার মহাভারতের এক কালের জনপ্রিয় 'দ্রৌপদী'! মুহূর্তে সে দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Sponsored


Sponsored

প্রবীণ অভিনেতা অনুপম (Anupam) জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের 'বাড়িওয়ালি' ছবির প্রযোজনার দায়িত্বে ছিলেন। এরপর দু দশকের বেশি সময় কেটে গেছে, বাংলা ছবি নিয়ে বিন্দুমাত্র আগ্রহ দেখাননি মুম্বইয়ের অভিনেতা। তবে এবার টলিউড ছবিতে বিনিয়োগ করতে চলেছেন তিনি। কলকাতায় এসে দেখা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও। এরপর ছবির ঘোষনার অনুষ্ঠানে অভিনেত্রী তথা বিজেপি বিধায়িকার সঙ্গে আড্ডায় মেতে উঠতে দেখা যায় তাঁকে। সেখানে মজা করেই অভিযোগ করেন অনুপম, ”সকালবেলা মেসেজ করেছি, কিন্তু উত্তর পাইনি। সকালবেলা আপনাকে ফোন করেছি। আপনি ফোনও ধরেননি!” রূপা প্রথমে ভেবেছিলেন হয়তো অভিনেতা পুরনো কোনও নম্বরে যোগাযোগ করেছেন। তাই তাঁর কাছে কল আসেনি। কিন্তু অনুপম ছাড়ার পাত্র নন। হাতেনাতে প্রমাণ দেখিয়ে দেন। বলেন, ”এই যে, আপনি ধরা পড়ে গিয়েছেন”। এরপরই "সরি" বলে নিজের কান ধরে ফেলেন রূপা। বর্ষীয়ান অভিনেত্রীর প্রসঙ্গে অনুপম জানান, ”উনি কলকাতায় আমার প্রিয় মানুষ। প্রিয় অভিনেত্রী। আমি খুশি যে উনি বিধায়ক হয়েছেন। তবে এবার আমি বাংলা ছবি প্রযোজনা করতে শুরু করেছি। ওঁকে দু’ বছরে অন্তত একটা করে বাংলা ছবি করতেই হবে।”
Sponsored


Sponsored

রাজ্যে সরকার বদলের পর টলিউডের সমস্যা কাটানোর জন্য সেলিব্রেটি চার বিধায়ককে দায়িত্ব দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই স্টুডিও পাড়ার একাধিক সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। বেশ কয়েকটি অন্য ভাষার সিনেমার শুটিংও শুরু হয়েছে। এরই মাঝে ভিন রাজ্য থেকে বাংলা ছবিতে বিনিয়োগ আসায় উচ্ছ্বসিত রূপা।
Sponsored

-
Sponsored

-
-
-
-
-












