বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর সময়ের সঙ্গেই থিতিয়ে যায় ললিত-সুস্মিতা সম্পর্কের চর্চা। প্রায় চার বছর পর সুস্মিতার সঙ্গে নিজের সমীকরণ নিয়ে মুখ খুললেন ললিত।
Sponsored

চার বর আগে সার্ডিনিয়ায় সুস্মিতার(Sushmita Sen) সঙ্গে তাঁর ছুটি কাটানোর ছবি পোস্ট করে হই চই ফেলে দিয়েছিলেন ললিত। সুস্মিতাকে সেই সময় অর্ধাঙ্গিনী বলে উল্লেখ করেছিলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান। কিন্তু সম্পর্কের সুতো ছিঁড়ে যেতে সময় লাগেনি।
Sponsored

তবে সুস্মিতাকে যে ভোলেননি মোদি, সেটা ফের মনে করালেন প্রাক্তন বিসিসিআই কর্তা। বলিউড অভিনেত্রীকে ‘ভাল বন্ধু’ বলে উল্লেখ করেন ললিত। সুস্মিতা-পর্বকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মেনে নেন তিনি।
Sponsored

সুস্মিতার(Sushmita Sen) বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে ললিত মোদি(Lalit Modi)বলেছেন, সুস্মিতা এতটাই সাবলম্বী যে তিনি কারও উপর নির্ভরশীল নন। তাই ‘গোল্ড ডিগার’ বা ‘ডায়মন্ড ডিগার’ শব্দগুলো যে সুম্মিতার সঙ্গে যায় না তা জানিয়ে দিয়েছে ললিত মোদি। এমনকী তাঁর সম্পর্কে কোনও আপত্তকির কথা শুনতে নারাজ ললিত মোদি।
Sponsored

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সম্পর্কে ললিত বলেন,, ‘‘সুস্মিতাকে লোক ‘ডায়মন্ড ডিগার’ কেন বলছে? সত্যি বলতে, ওর কাছে এত হিরে আছে, যা আগে আমি কারও কাছে দেখিনি। ওর হিরের ব্যবসা রয়েছে। সুম্মিতার জন্য আমাকে কোনও টাকা খরচ করতে হয়নি, ও নিজেই সব কিছু করেছে। আমার যাবতীয় খরচ ও-ই চালাত। আসলে আমার ভরণপোষণের দায়িত্ব নিয়ে নিয়েছিল সুস্মিতা। ও এমন একজন মানুষ যে, কারও থেকে কিছু আশা করে না।’’
Sponsored

ললিত মোদী ২০২২ সালে প্রাক্তন মিস ইউনিভার্সের সঙ্গে ছবি পোস্ট করে তাদের সম্পর্কের ঘোষণা দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, 'একটি বৈশ্বিক ভ্রমণের পর এখন লন্ডনে আছি। মালদ্বীপ এবং সার্ডিনিয়ায় পরিবার এবং আমার সঙ্গী সুষ্মিতা সেনের সাথে.... একটি নতুন শুরু অবশেষে একটি নতুন জীবন। আমি চাঁদে আছি।
Sponsored

-
-
-
-
-












