কলকাতা ৩০°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু জানা যাচ্ছে, বহুদিনের এই সম্পর্ককে এবার স্বীকৃতি দিতে চলেছেন অভিনেতা। যদিও এই নিয়ে আমির বা তাঁর পরিবারের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। আমিরের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবার গৌরীকে নিজের জীবনের বিশেষ মানুষ হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি। তারপর থেকেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, আড্ডা এবং চলচ্চিত্র জগতের একাধিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে।

Sponsored

Sranchi In Article

গৌরী ও আমিরের বন্ধুত্বের সম্পর্ক সময়ের সাথে গভীর হয় এবং পরে সেটা প্রেমে রূপ নেয়। বর্তমানে গৌরী আমির খানের প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত রয়েছেন। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, আগামী ৫ই জুলাই তাঁরা বিয়ে করতে চলেছেন। বন্ধুত্বের মধ্য দিয়েই গৌরী এবং আমির একে অপরের জীবনের অংশ হয়ে গিয়েছেন। আনুষ্ঠানিকভাবে বিয়ে না হলেও নিজেদের মধ্যে সেই অনুভূতি তাঁদের যে আছে সেই কথাও এক সাক্ষাৎকারে আমির জানিয়েছিলেন। উল্লেখ্য, আমিরের ব্যক্তিগত জীবন বরাবরই সংবাদমাধ্যমের শিরোনামে থেকেছে। ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তান- আইরা খান এবং জুনায়েদ খান। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হলে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। সারোগেসির মাধ্যমে জন্ম হয় তাঁদের ছেলে আজাদ রাও খানের। ২০২১ সালে বিচ্ছেদের কথা জানালেও কিরণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আমিরের। শুধু তাই নয়, রীনা দত্ত ও কিরণ রাও- দু’জনের সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখেছেন আমির। পারিবারিক অনুষ্ঠান, উৎসব কিংবা সন্তানের গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁদের একসঙ্গে দেখা যায়।

Sponsored

Merlin In Article

এই মুহূর্তে আমির ও গৌরীর সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জল্পনা সত্যি কিনা সেই নিয়ে আলোচনার শেষ নেই ভক্তকুলে। তবে একাধিকবার বিয়ে নিয়ে নেটদুনিয়ায় কটাক্ষের মুখেও পড়ছেন আমির খান।

Sponsored

Camelia In Article

আরও পড়ুন - কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

Sponsored

Techno India In Article

_

Sponsored

Shyam Sundar In Article

 

Sponsored

Probe In Article

_

 

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

More from বিনোদন

View All →