কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

সহজ কেমন আছে বলতে পারব না, রাহুলের চলে যাওয়ায় প্রিয় বন্ধুকে হারিয়েছি: প্রিয়াঙ্কা

সহজ কেমন আছে বলতে পারব না, রাহুলের চলে যাওয়ায় প্রিয় বন্ধুকে হারিয়েছি: প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর প্রায় একমাস পার, কাজ,সংসার, ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটা সামলে এবার নিজের আগামী সিরিজ 'কুহেলি'র প্রোমোশনে নিজের অনুভূতি ও উপলব্ধি নিয়ে সাংবাদিকদের সামনে অকপট প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। জানালেন, 'রাহুল সব থেকে প্রিয় বন্ধু ছিল। সেটা আজীবন মিস করব।'

Sponsored

Sranchi In Article

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুলের। তারপর থেকে প্রিয়াঙ্কাকে নিজের ব্যক্তিগত জীবন কোনও মন্তব্য করতে দেখা যায়নি। ছেলে সহজকে (Sahoj Banerjee) নিয়ে আগামী দিকে এগিয়ে চলেছেন তিনি। কিছুদিন আগেই কাজে ফিরেছেন। এবার 'হইচই' (Hoichoi) প্ল্যাটফর্মে ১৫ মে আসতে চলেছে তাঁর আগামী ওয়েব সিরিজ কুহেলি (Kuheli), যেখানে পুলিশের ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কাকে। সেই প্রজেক্টের প্রমোশনে মিডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে বারবার উঠে এল রাহুলের কথা। প্রিয়াঙ্কা পেশাদারিত্ব বজায় রেখে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেও মাঝেমধ্যেই তাঁর কষ্ট ফুটে উঠছিল চোখে-মুখে। মাত্র ১৩ বছর বয়সে পিতৃহারা সহজ (Sahoj Banerjee), কেমন আছে সে? অভিনেত্রী বলছেন, 'সহজ কেমন আছে সেটা আমি বলতে পারব না। ও ভালো আছে না খারাপ আছে, এটা বলা সম্ভব নয়। হয়তো কয়েক বছর পরে ও নিজেই কোনও সময় এই নিয়ে মন্তব্য করবে। তবে এই মুহূর্তে চেষ্টা করছে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার। স্কুল, নিজের কাজে ব্যস্ত থাকছে অনেকটা সময়।'

Sponsored

Merlin In Article

প্রিয়াঙ্কা (Priyanka Sarkar) বলেন, রাহুলের চলে যাওয়ায় তিনি প্রিয় বন্ধুকে খুব মিস করবেন। যখন দুজনের মধ্যে দাম্পত্যের দূরত্ব তৈরি হয়েছিল তখনও বন্ধুত্ব অটুট ছিল। অভিনেত্রীর কথায়, "ও হাতে ধরে ধরে ভালো গল্প পড়া বা ভালো সিনেমা দেখার অভ্যাস তৈরি করে দিয়েছিল। এখনও ওর সাজেস্ট করা কয়েকটা সিরিজ দেখা বাকি আছে। আমি সকলের থেকে নিজের কাজ নিয়ে সমালোচনা শুনতে পছন্দ করি না। যে গুটি কয়েক মানুষের সেই অধিকার আছে তার মধ্যে রাহুল একজন ছিল।"

Sponsored

Camelia In Article

প্রিয়াঙ্কা জানিয়েছেন, কোনওদিন 'সহজ কথা' পডকাস্টে তাঁকে দেখা না গেলেও অনুষ্ঠানের প্রতিটা অংশের সঙ্গে তিনি ওতোপ্রতভাবে জড়িয়ে ছিলেন। তাহলে সামনে আসেননি কেন? রাহুল-পত্নী বলেন, ২২ বছর ধরে একটা মানুষের সঙ্গে সম্পর্কে থাকার পর তাঁর উল্টো দিকে ইন্টারভিউয়ে বসে জবাব দেওয়ার মতো কিছু ছিল না। তবে রাহুল এই অনুষ্ঠান নিয়ে আগামীতে কী কী পরিকল্পনা করেছিলেন সেইসব ভাবনা সম্পর্কে তিনি অবগত ছিলেন। সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা আরও বলেন, রাহুল সকলের জন্য কিছু না কিছু মেসেজ দিয়ে গেছেন। ছেলের জন্য যেমন তাঁর চিঠি রয়েছে, ঠিক তেমনই বন্ধু তথা স্ত্রীর জন্যও রয়েছে ব্যক্তিগত কিছু বার্তা। সেগুলোই স্মৃতি হিসেবে থেকে যাবে চিরকাল।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

আরও পড়ুন

More from বিনোদন

View All →