কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

ভারতে প্রথমবার! ১০ মাস আগেই টিকিট কেটে হাউসফুল দেশু-৭ 

ভারতে প্রথমবার! ১০ মাস আগেই টিকিট কেটে হাউসফুল দেশু-৭ 

দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় ফিরছে টলিউডের একসময়ের সবথেকে চর্চিত জুটি দেব-শুভশ্রী। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি, টেকনিক্যাল ভাষায় যাকে ডাকা হচ্ছে ‘দেশু-৭’ বলে। তবে ছবি ঘিরে উন্মাদনা যে কোন পর্যায়ে পৌঁছেছে, তার প্রমাণ মিলল সোমবার। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নজির গড়ে ছবি মুক্তির দশ মাস আগেই শুরু হয়ে গেল টিকিট বুকিং। আর বুকিং শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল প্রথম দিনের প্রথম শো-এর প্রায় দু’হাজার টিকিট।

Sponsored

Sranchi In Article

সোমবার ১৯ জানুয়ারি দুপুরে সোশ্যাল মিডিয়ায় প্রথমবার যৌথভাবে লাইভে আসেন দেব ও শুভশ্রী। সেখানেই তাঁরা ঘোষণা করেন এক অভাবনীয় চমকের কথা। দেব জানান, ২০২৬ সালের ১৬ অক্টোবর সকাল সাড়ে সাতটায় এই ছবির প্রথম শো প্রদর্শিত হবে। আর সেই শো-এর টিকিট বুকিং চালু হয় এদিন দুপুর তিনটে নাগাদ। নিমেষের মধ্যে কয়েক হাজার অনুরাগী টিকিট কেটে ফেলেন। দেবের কথায়, যাঁরা আজ টিকিট কাটলেন, তাঁরা আগামী ২৮ ও ২৯ তারিখ নির্দিষ্ট সিনেমা হল থেকে বিশেষ ‘গোল্ড টিকিট’ সংগ্রহ করতে পারবেন। এই টিকিটে থাকবে দুই তারকার সই এবং সিনেমা হলে তাঁদের জন্য অপেক্ষা করবে এক বিশেষ সারপ্রাইজ।

Sponsored

Merlin In Article

শুভশ্রী জানান, দেব যখন তাঁকে এই ছবির প্রস্তাব দেন, তিনি চিত্রনাট্য শোনারও প্রয়োজন বোধ করেননি। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে সম্মতি দিয়েছিলেন। শুভশ্রীর কথায়, “বাংলা ছবির স্বার্থে এবং দর্শকদের ভালোবাসার টানেই আমাদের এই ফিরে আসা। ধূমকেতু ছবিতে আমাদের রসায়ন নিয়ে অনেকের আক্ষেপ ছিল, এই ছবিতে অ্যাকশন ও থ্রিলারের পাশাপাশি থাকছে ভরপুর রোম্যান্স।”

Sponsored

Camelia In Article

টলিউডে এর আগে কোনো ছবির ক্ষেত্রে এত আগে থেকে অগ্রিম বুকিংয়ের নজির নেই। ছবির কাস্টিং বা গল্পের বিস্তারিত তথ্য আড়ালে থাকলেও, শুধুমাত্র দেব-শুভশ্রী জুটির ম্যাজিকেই আপাতত মশগুল টলিপাড়া। ২০২৬ সালে একাধিক বড় বাজেটের ছবি মুক্তির অপেক্ষায় থাকলেও, ‘দেশু-৭’ যে প্রচারের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল, তা বলাই বাহুল্য। প্রিয় জুটির এই রাজকীয় প্রত্যাবর্তনকে বর্তমানে উৎসবের মেজাজেই দেখছেন তাঁদের অগুনতি অনুরাগী।

Sponsored

Techno India In Article

আরও পড়ুন - তৃণমূলের দাবিতে সিলমোহর! এবার সুপ্রিম নির্দেশ পালন করুক কমিশন 

Sponsored

Shyam Sundar In Article

_

Sponsored

Probe In Article

 

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

More from বিনোদন

View All →