নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। পাঁচ বছর আগের ঘটনার কথা উল্লেখ করে বৃহস্পতিবার (২১ মে) গড়িয়াহাট থানায় দুই অভিনেতার বিরুদ্ধে FIR দায়ের করেছেন আইনজীবী জয়দীপ সেন (Joydeep Sen)।
ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!
Sponsored

২০২১ সালের ২ মে নির্বাচনের ফলপ্রকাশের দিন পরমব্রত সমাজমাধ্যমে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। কমেন্ট করে তাতে আবার সম্মতি জানিয়েছিলেন স্বস্তিকা। অভিনেতা - পরিচালক লিখেছিলেন, 'আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।' সন্তু মুখোপাধ্যায়ের কন্যা আরও একধাপ এগিয়ে পাল্টা লেখেন, 'হাহাহা হোক হোক!' এই পোস্ট ঘিরেই বিতর্কে সূত্রপাত।গড়িয়াহাট থানায় জমা পড়া অভিযোগপত্রে আইনজীবী জয়দীপ সেনের দাবি ২০২১ সালের নির্বাচনের ফলাফল ঘোষণার দিন যখন ম্যাজিক সংখ্যা ছুঁয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস ঠিক সেই মুহূর্তে এই সোশ্যাল মিডিয়া পোস্ট হিংসাকে উস্কানি দেয়। কয়েক ঘণ্টা পরেই বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে মারা হয়। অভিযোগকারী দাবি করেন, অভিনেতা-অভিনেত্রীর এই ধরনের পোস্ট এবং মন্তব্য ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। চিঠির বয়ান অনুযায়ী, ওই সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উপর হামলা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং শারীরিক নির্যাতনের মতো একাধিক ঘটনা ঘটেছিল। সেই কারণেই এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্ত শুরুর আবেদন করা হয়েছে। পরমব্রত বা স্বস্তিকা কেউই এই নিয়ে কোনও মন্তব্য করেননি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-












