সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল - কিংবদন্তি শিল্পী মান্না দে-র গাওয়া গান আজও প্রত্যেক বাঙালির মননে অনুরণিত। তাইতো বিশ্বকাপের ম্যাচ রাত সাড়ে দশটায় শুরু হোক বা সাড়ে বারোটায়, মধ্যরাত আড়াইটেতে প্রিয় তারকার ম্যাচ দেখা হোক বা সকাল সাড়ে ছটায় টিভির সামনে মেসি-নেইমার- রোনাল্ডোদের দেখার উন্মাদনা থেকে একচুলও সরে আসেনি ফুটবলপ্রেমী বাঙালি। এবার খেলার উন্মাদনার মাঝে শান্তির সুরেলা বার্তা পাঠানো হচ্ছে ফিফা ২০২৬-এর মঞ্চে (Fifa Football World Cup 2026) । অংশগ্রহণে দুই বাংলার শিল্পীরা। পরিচালক অভিজিৎ পালের (Abhijit Paul) অভিনব ভাবনার শরিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে ঊষা উত্থুপ (Usha Utthup), এপার বাংলার গায়ক পটা (Singer Pota) থেকে শুরু করে ওপার বাংলার তানিম- তালিকাটা রীতিমতো দীর্ঘ।
ফিফার মঞ্চে শান্তির সুরেলা বার্তা ভারত-বাংলাদেশের! অভিনব ভাবনায় দুই বাংলার শিল্পীরা
Sponsored

জানা গিয়েছে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির মাঝে যখন বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা জাঁকিয়ে বসেছে ঠিক তখনই পায়ে পায়ে বল নিয়ে গোলপোস্টের দিকে ছুটে যাওয়ার উদ্যমকে কুর্নিশ জানানোর পাশাপাশি বিশ্বজুড়ে শান্তির বাতাবরণ বজায় রাখার আবেদন পৌঁছে দিতেই ভারত বাংলাদেশের শিল্পীরা মিলে এই উদ্যোগে শামিল হয়েছেন। অভিজিৎ জানিয়েছেন, "আমায় সাহস জুগিয়েছেন এআইএফএফ-এর সভাপতি কল্যাণ চৌবে। তিনিই আমার গান পৌঁছে দেবেন ফিফার মঞ্চে।"পাশাপাশি বাংলার বিশিষ্টদের সই করা একটি ফুটবলও পাঠানো হবে। স্বাক্ষর করেছেন, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ (Goutam Ghosh), কমলেশ্বর মুখোপাধ্যায়, তবলা বাদক পণ্ডিত তন্ময় বসুরা। সূত্রের খবর অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং দেবকেও (Dev) এর মধ্যে সামিল করার চেষ্টা চলছে।
Sponsored

সৃজনশীল গানের সঙ্গে জুড়েছে রঞ্জন প্রসাদের কবিতা। বাংলা গানটি রেকর্ড হয়েছে বাংলাদেশে। ইংরেজি গানটি গেয়েছেন ঊষা উত্থুপ। প্রযোজনায় এফএমডি মিউজিক। মিউজিক ভিডিওতে খ্যাতনামা শিল্পীদের দেখা যাবে। সম্ভবত জুলাই মাসের ১৮ তারিখে সেই গান এবং ফুটবল নিয়ে মার্কিন মুলুকে পাড়ি দেবেন কল্যাণ চৌবে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













