বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু ভোটের দিনই নয়, বলা যেতে পারে গোটা এপ্রিল মাস ধরেই বঙ্গবাসীর নজর সিরিয়াল থেকে সরে সিরিয়াস খবরে। সান্ধ্যকালীন রাজনৈতিক বিশ্লেষণ বোঝার আগ্রহের কারণে ছোট পর্দায় মন্দা বাজার। টিআরপি কমেছে বাংলা সিরিয়ালের (TRP downfall in Bengali Serials), বলছে টলিউড।
সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !
Sponsored

ভোটবঙ্গে এখন শুধুই রাজনীতির আলোচনা। টেলিপর্দার নিত্যনৈমিত্তিক ড্রামা দেখার চেয়ে খবর দেখাকে প্রাধান্য দিচ্ছেন দর্শকরা। তাই চলতি সপ্তাহে প্রায় সব সিরিয়ালের নম্বর কমেছে। টিআরপি নির্ভর রিপোর্ট বলছে প্রথম স্থানে উঠে এসেছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক (৫.৬)। মূল চরিত্রে রয়েছেন পল্লবী শর্মা (Pallabi Sharma) এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (Biswaroop Banerjee)। ৫.৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে রায়ান -পারুলের কেমিস্ট্রি নিয়ে তৈরি 'পরিণীতা'। আগের চেয়ে নম্বর কমে এই সপ্তাহে দর্শকের পছন্দের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক(৫.৩ পয়েন্ট)। আগামী সপ্তাহে রাজ্যের দ্বিতীয় দফার ভোট এবং ৪ মে গণনা। ফলে এই সময়ের মধ্যে ছোটপর্দার দর্শকের সিরিয়ালে ফেরার সম্ভাবনা অনেকটাই কম। তাই হয়তো আগামী ৮-১০ দিন বাংলা ধারাবাহিকের টেলিভিশন রেটিং পয়েন্টের খুব একটা উন্নতি হবে না বলেই মনে করা হচ্ছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-












