রাজ্যে ক্ষমতার পালাবদল হওয়ার পর থেকে একে একে ডিগবাজি খেতে শুরু করেছে টলিউড অভিনেতা-অভিনেত্রীরা। এবার কি সেই তালিকায় নাম লেখালেন তৃণমূল সাংসদ-অভিনেতা দেব (Dev)? শুক্রবার সন্ধ্যায় একটি 'ফেরা' সিনেমার স্পেশাল স্ক্রিনিং অনুষ্ঠানে গিয়ে বিজেপি সরকারকে (BJP Government) নিয়ে নিজের প্রত্যাশার কথা জানালেন সুপারস্টার। অভিনেতা বলেন, এবার কাজের পরিধি আরও বাড়বে।
Sponsored


Sponsored

বিগত কিছু মাস ধরে দেব (Dev) বনাম স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) দ্বন্দ্ব টলিউডের অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছিল। বয়কট সংস্কৃতির বিরোধিতা করে অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya) নিয়ে কাজ (DeSu7) শুরু করেছেন সাংসদ -অভিনেতা। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দেবের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি বিধায়িকা রূপা গঙ্গোপাধ্যায়। এমনিতেই বিজেপি নেতৃত্বের সঙ্গে 'প্রজাপতি' নায়কের সুসম্পর্কের কথা সর্বজনবিদিত। এবার সকলের সামনেই বিজেপি সরকারের প্রতি আস্থা রাখার কথা শোনা গেল দেবের মুখে। তিনি বলেন, 'নতুন সরকারকে নিয়ে তিনি আশাবাদী। তবে বিজেপি সরকারকে সময় দিতে হবে। এক বছর গেলে চিত্রটা পরিষ্কার হবে। তবে নতুন সরকার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আগামী দিয়ে আরও ভাল কাজ করবে।যেটা বিগত সরকার করেনি। অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। এবার কাজেরও অনেক বেশি সুযোগ বাড়বে৷'
Sponsored

টলিউড টেকনিশিয়ানদের 'স্বাস্থ্যসাথী'র আওতায় নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ নিতে দেখা গেছিল সাংসদ অভিনেতাকে। এখন সরকার বদল হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যতদিন না পর্যন্ত আয়ুষ্মান ভারত কার্যকরী হচ্ছে ততদিন স্বাস্থ্যসাথী চলবে। দেবকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তাঁর উত্তর, "সবাই একটু ধৈর্য্য ধরুন। সরকার চালানো এত সোজা নয় যে, একমাসে মধ্যে আমরা সমস্ত ফলাফল পাব। যে কোনও সরকারের নানা সিদ্ধান্ত ও তার বাস্তবায়ন করতে, তার ফল পেতে এক বছর সময় লাগে। এই সরকারকে এক বছর সময় দেওয়া উচিত।"এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, এই ইন্ডাস্ট্রিতে তাঁকে যে ভাবে সাফার করতে হয়েছে, সেটা আর হবে না বলেই তিনি আশাবাদী।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-












