টলিপাড়ায় কলাকুশলীদের 'মসিহা' অভিনেতা দেব (Dev)! রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)মৃত্যুর পর শিল্পী টেকনিশিয়ানদের সুরক্ষার দাবিতে একজোট হয়েছে বাংলা বিনোদন জগত। এরই মাঝে হঠাৎ করে খবরে শিরোনামে দেব (Dev)। কয়েক বছর আগে শ্যুটিং চলাকালীন বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত টেকনিশিয়ান রাজু মণ্ডলের পরিবারের পাশে কীভাবে দাঁড়িয়েছেন সাংসদ- অভিনেতা - প্রযোজক, এবার সে কথাই প্রকাশ্যে। অসহায় পরিবারকে অর্থসাহায্যের পাশাপাশি খুদের পড়াশোনার দায়িত্বও নেওয়া হয়েছে দেবের (Dev ) উদ্যোগে।
শ্যুটিং চলাকালীন দুর্ঘটনায় মৃত্যু টেকনিশিয়ানের, অসহায় পরিবারের পাশে দেব
Sponsored

ঘটনা ২০২১ সালের। শ্যুটিং চলাকালীন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গিল্ডের সদস্য রাজুর অকাল প্রয়াণ দিশেহারা করে দেয় তাঁর পরিবারকে। সাহায্যের হাত বাড়িয়ে দেন দেব। অভিনেতার উদ্যোগে এবং নির্দেশে সিনে প্রোডাকশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন-এর (Cine production managers association) পক্ষ থেকে রাজুর পরিবারের হাতে ২ লক্ষ ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। মৃত টেকনিশিয়ানের চার বছরের ছেলে রিশানের পড়াশুনার যাবতীয় দায়িত্বভার গ্রহণের কথা জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। পয়লা বৈশাখে সেখবর ভাগ করে নিয়েই দেব (Dev) জানিয়েছেন, “আমি সবসময়ে আমার টেকনিশিয়ান ভাইদের পাশে আছি। ঈশ্বর সবাইকে সুস্থ রাখুক, এই কামনাই করি।”
Sponsored

সম্প্রতি টলিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের বিরোধ দূর করে ব্যান কালচার তোলার জন্য সক্রিয় ভূমিকা নিতে দেখা গেছে সাংসদ- অভিনেতাকে। নিষিদ্ধ হয়ে থাকা অনির্বাণ ভট্টাচার্য-কে নিয়ে আগামী সিনেমা করার ঘোষণাও করে দিয়েছেন দেব। টলিপাড়ায় ফিসফাস, এতে কিছু কলাকুশলী যথেষ্ট ক্ষুন্ন হয়েছেন। তাহলে কি নিজের 'ইমেজ' বজায় রাখতেই দেব ঠিক এই সময়ে রাজুর ঘটনার কথা প্রকাশ করলেন? মৃতের পরিবারের কাছে অবশ্য অভিনেতা নিঃসন্দেহে 'ঈশ্বরের দূত' হয়ে ধরা দিয়েছেন। তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাজুর স্ত্রী।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-












