কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

শুধু বলিউড নয় বিশ্বজুড়ে 'ধুরন্ধর' দাপট বজায় রাখলেন রণবীর সিং (Ranveer Singh)। একদিনে ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে শাহরুখের 'জওয়ান'কে টেক্কা দিয়েছেন, আল্লু অর্জুন, রামচরণ থেকে রাজামৌলীর মতো তাবড় তারকারা সোশ্যাল মিডিয়ায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar : The Revenge) নিয়ে কলম ধরেছেন, অথচ সিনেমা মুক্তি থেকে সাফল্য উদযাপনের প্রথম ধাপ পর্যন্ত কোথাও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) দেখা মিলল না। এমনকি স্বামীর এত বড় সাফল্যে একটা শব্দ খরচ করলেন না বলিউডের 'পদ্মাবতী'! বরং রিলিজের পরের দিনই মুম্বইয়ে রিষভ রিখিরাম-এর কনসার্ট উপভোগ করতে দেখা যায় তাঁকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় (Social media) ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার রণবীর-পত্নী।

Sponsored

Sranchi In Article

দীর্ঘ সময় পরে সাফল্য ধরা দিয়েছে রণবীরের ঝুলিতে। অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ দর্শক থেকে সতীর্থরা। কিন্তু যাঁর সমর্থন সবার আগে আশা করা যায় সেই 'বেটার হাফ' কেন নীরব? প্রথমপর্ব রিলিজের প্রাক্কালে স্বামী রণবীর সিংয়ের ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন দীপিকা। তাহলে এবার মুখে কুলুপ কেন, প্রশ্ন তুলছেন রণবীর অনুরাগীরা। ওপেনিং ইনিংয়েই ২০০ কোটির গণ্ডি পেরিয়ে ছক্কা হাঁকিয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। দুদিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটি ব্যবসা করেছে সিনেমাটি। এই ফ্রাঞ্চাইজি যে রণবীরের মন্দা ক্যারিয়ারের শাপমোচন ঘটল, তা বলাই বাহুল্য। তিনি নিজের পাশাপাশি গোটা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে শীর্ষস্থানে তুলে এনেছেন যা গত কয়েক বছরে দক্ষিণী সিনেমা দাপটে অনেকটা ব্যাকফুটে চলে গেছিল। ‘পুষ্পা ২: দ্য রুল’, ‘আরআরআর’, ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ এবং ‘কেজিএফ ২’-এর মতো ছবির প্রথম দিনের কালেকশনকে টেক্কা দিয়েছে ধুরন্ধর ২। এত বড় জয়ে দীপিকার মৌনতা কি কাঁটা হয়ে বিঁধছে রণবীরের? অনুরাগীরা তাঁর স্ত্রীকে নিয়ে কটাক্ষ করলেও এই নিয়ে মন্তব্যে নারাজ অভিনেতা।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

আরও পড়ুন

More from বিনোদন

View All →