হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)। উদয়পুরে জমজমাট প্রাক বিবাহ সেলিব্রেশন। পরিবারও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে সোমবার রাত থেকেই শুরু হয়েছে একের পর এক অনুষ্ঠান। সূত্রের খবর ইতিমধ্যেই বিজয়ের নামে হাতে মেহেন্দি পড়েছেন 'ন্যাশনাল ক্রাশ' রশ্মিকা। পুরোপুরি দক্ষিণ ভারতীয় আদপকায়দা মেনে বিয়ে করবেন দুগলে। শোনা যাচ্ছে 'ওয়েলকাম ড্রিংক' হিসেবে মেনুতে রাখা হয়েছে নারকেলের জল (coconut water)!
জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!
Sponsored

উদয়পুরের রিসোর্টে রাজকীয় বিয়ের আসর বসলেও দক্ষিণী শিকড় ভুলে যাননি হবু দম্পতি। তাই সাজপোশাক থেকে বিবাহ অনুষ্ঠান সবকিছুতেই নিজেদের ঐতিহ্যকে ধরে রাখছেন বিজয়- রশ্মিকা (Vijay-Rashmika wedding)। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতেই তার আভাস মিলল। কোথাও দেখা গেছে পাহাড় ঘেরা পুলের মাঝে সারি সারি গ্লাস আবার কোনও ফ্রেমে নৈশভোজের টেবিলের সজ্জা। দ্য ওয়েডিং অফ বিরোশ( The Wedding of ViRosh)- অন্যান্য তারকাদের বিয়ের থেকে যথেষ্ট আলাদা হতে চলেছে। রকমারি ফুল-ফলে সুসজ্জিত নিশি আসর। জানা গেছে 'ওয়েলকাম ড্রিংক' হিসেবে অতিথিদের দেওয়া হচ্ছে নারকেল জল। বিয়ের তিন দিন দক্ষিণ ভারতীয় রীতি মেনে কলাপাতায় খাবার পরিবেশন করা হবে। অর্থাৎ কোনও চটক নয়, বরং নিজেদের ঐতিহ্য বজায় রেখেই বিবাহ অভিযান বিজয়-রশ্মিকার। অভিনেতার মা বরাবরই বলে এসেছেন, বৌমা হিসেবে তিনি দক্ষিণ ভারতীয় পাত্রী চান এবং অবশ্যই সে যেন বিজয়কে ভালোবেসে আগলে রাখে। রশ্মিকা সেই সব শর্তই পূরণ করেছেন বলে মনে করছেন যুগলের অনুরাগীরা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-












