কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদনগুরুত্বপূর্ণবিশেষ

ব্রাত্য থেকে ঋতুপর্ণা, 'কর্পূর' পোস্টারে একঝাঁক তারকা! বিশেষ লুকে নেতা-অভিনেতা কুণাল

ব্রাত্য থেকে ঋতুপর্ণা, 'কর্পূর' পোস্টারে একঝাঁক তারকা! বিশেষ লুকে নেতা-অভিনেতা কুণাল

ভোটের মরশুমে বড়পর্দায় রাজনৈতিক উত্তেজনার পারদ। বাম আমলের শিক্ষা ক্ষেত্রে অন্যতম বড় স্ক্যাম এবার পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil)ফোকাসে। নয়ের দশকের শেষভাগের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ঘটনার নেপথ্যে কতটা রাজনীতি জড়িয়ে ছিল? ঠিক কী ঘটেছিল শিক্ষিকার সঙ্গে? কেনই বা সেই রহস্যের সমাধান হলো না? এরকম একগুচ্ছ প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আগামী ১৯ মার্চ পর্যন্ত। সেই দিন মুক্তি পাবে 'কর্পূর'। ভালোবাসার মরশুমে প্রকাশ্যে এলো এই নতুন বাংলা ছবির পোস্টার। যেখানে একসঙ্গে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), ব্রাত্য বসু (Bratya Basu), সাহেব চট্টোপাধ্যায়, অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মতো একঝাঁক তারকাকে। তবে এ ছবির অন্যতম বড় চমক সাংবাদিক তথা রাজনৈতিক ব্যক্তিত্ব কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি যে অনিল বিশ্বাসের চরিত্রে অভিনয় করবেন এ খবর আগেই জানা গেছিল। পোস্টারের তাঁর লুক দেখে অবাক টলিপাড়া। নিখুঁত মেকআপ এবং শরীরী ভাষায় কুণাল যেন চরিত্রের জন্য অনবদ্য।

Sponsored

Sranchi In Article

১৯৯৭ সালে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন মনীষা। এক কথায় বলা যেতে পারে তিনি কর্পূরের মত উবে গেছিলেন। কিন্তু কেন? কি ঘটেছিল তাঁর সঙ্গে? খুন হতে হয় তাঁকে? প্রশ্নের ঝুলি উঁকি দিতেই পরিচালকের সহাস্য উত্তর, আর কিছুদিনের মধ্যেই সবটা জানা যাবে। তৎকালীন বাম শাসকদলের শীর্ষ নেতাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু করে কমরেড জমানার শিক্ষা দুর্নীতির অজানা তথ্য এবার সিনেমার আকারে সামনে আসতে চলেছে। এ ছবিতে মনীষা চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তদন্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন ব্রাত্য বসু। বাম আমলের দাপুটে নেতা হয়েছেন কুণাল ঘোষ।

Sponsored

Merlin In Article

ফিল্মি দুনিয়ায় পা রেখেই হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক দূরদর্শিতায় নিজেকে প্রমাণ করার পর লাইট- ক্যামেরা- অ্যাকশনের জগতে তৃণমূল নেতার আত্মপ্রকাশ কেমন হয় তা নিয়ে আগ্রহ বাড়ছে দর্শকদের। পোস্টারের একেবারে শেষে দেখা যাচ্ছে আরও একটি মুখ। লুক একেবারে বদলে ফেললেও বুঝতে অসুবিধা নেই যে আসলে তিনি ছবির পরিচালক অরিন্দম শীল।

Sponsored

Camelia In Article

মার্চের মধ্যগগনে একদিকে যখন গ্রীষ্মের দাবদাহের মাঝে নির্বাচনের আবহে বাংলার রাজনৈতিক উত্তাপ ঊর্ধ্বমুখী হবে, তখনই প্রেক্ষাগৃহে হাজির হবে ফ্রেন্ডস কমিউনিকেশন নিবেদিত কহক স্টুডিও প্রযোজিত 'কর্পূর'। সিনেমা মুক্তি ১৯ মার্চ ২০২৬- এ।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

-

-

আরও পড়ুন

More from বিনোদন

View All →