কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

বাংলা ছবির আকাল, বন্ধ হল বিনোদিনী থিয়েটার-প্রিয়া সিনেমা হল!

বাংলা ছবির আকাল, বন্ধ হল বিনোদিনী থিয়েটার-প্রিয়া সিনেমা হল!

বাংলা ছবিকে প্রাইম টাইম শো দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু বাংলা ছবিই যখন নেই তখন সিনেমা হল (Cinema hall) চালিয়ে কী হবে? ঠিক এই প্রশ্ন তুলেই প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্ত কলকাতার দুই বড় সিনেমা হলের মালিকের। মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে উত্তর কলকাতার বিনোদিনী থিয়েটার (Binodini Theatre)। একই পথে হেঁটে বুধবার থেকে বন্ধ দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা (Priya Cinema) হলও।

Sponsored

Sranchi In Article

ফেব্রুয়ারি মাসের সেরকম বড় কোনও বাংলা ছবি মুক্তি হয়নি। এই মুহূর্তে চলছে ‘মন মানে না’ এবং ‘খাঁচা’। কিন্তু দুটি ছবি দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। তাই শো হাউসফুল হওয়া তো দূরের কথা এই বাংলা সিনেমা দেখার দর্শকই পাওয়া যাচ্ছে না। বিনোদিনী সিনেমাহলের মালিক জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন শুক্রবার নতুন ছবি (বাংলা ও হিন্দি) মুক্তি পেলে তিনি সিনেমা হল খুলবেন। প্রিয়া সিনেমাহলের মালিক অরিজিৎ দত্ত (Arijit Dutta) বলেন, “বুধবার থেকে হল বন্ধ রেখেছি। শুক্রবার ‘কেরালা স্টোরি ২’ মুক্তি পাবে। তার সঙ্গে ‘মর্দানি ২’কে রাখব। সপ্তাহান্ত এ ভাবেই চলবে। সোমবার থেকে আবার প্রিয়ার (Priya Cinema hall) দরজা বন্ধ হয়ে যাবে।" এমনিতেই এখন পরীক্ষার মরশুম, তার সঙ্গে রাজ্য জুড়ে চলছে ভোটের আবহাওয়া। তাই হাইবাজেট সিনেমা মুক্তির ঝুঁকি নিতে চাননি কোনও প্রযোজক পরিচালকই। ফলে সিনেমা হলে গিয়ে দেখার মতো বাংলা ছবির দর্শক এই মুহূর্তে মিলছে না। অন্যদিকে হিন্দি ছবিকে প্রাইম টাইম না দেওয়ায় বলিউডি সিনে নির্মাতারাও এই সময়ে বাংলার হল মালিকদের পাশে নেই। এই পরিস্থিতিতে কোনভাবেই প্রেক্ষাগৃহ খুলে রাখার সম্ভব হচ্ছে না বলেই মনে করছেন সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হল (Cinema hall) মালিকদের একাংশ।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

আরও পড়ুন

More from বিনোদন

View All →