কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

গুন্ডামি করতে এলে চুপ করে বসে থাকবো না, কাকে হুমকি দিলেন রানা! 

গুন্ডামি করতে এলে চুপ করে বসে থাকবো না, কাকে হুমকি দিলেন রানা! 

টলিপাড়ায় ফের ফেডারেশন বনাম রানা সরকার (Rana Sarkar) সংঘাত। প্রখ্যাত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তৈরি করতে গিয়ে শ্যুটিং সেটে 'লাইট কেয়ারটেকার'দের বিরুদ্ধে গুন্ডামির অভিযোগ এনেছেন প্রযোজক। সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI) কিংবা প্রশাসন ব্যবস্থা না নিলে তিনি চুপ করে থাকবেন না। নিজের মতো করে ব্যবস্থা নেবেন বলেও মন্তব্য করেছেন রানা (Rana Sarkar)। নাম না করে কার্যত ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Swarup Biswas) কাঠগড়ায় তুলেছেন তিনি। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাংলা সিনেমার লাইট-ক্যামেরা -অ্যাকশনের জগতে।

Sponsored

Sranchi In Article

রানার অভিযোগ, মহুয়া রায়চৌধুরীর জীবনের উপর ভিত্তি করে নির্মিত একটি বায়োপিকের কাজ চলাকালীন সেটে কিছু লোকজন এসে ভাঙচুর শুরু করে। প্রযোজকের কথায়, ‘লাইট কেয়ারটেকার’ গিল্ডের কিছু সদস্য হঠাৎ করে শুটিং বন্ধ করে দেন এবং ইউনিটের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের ঘটনাও ঘটে। এরপরই সোশ্যাল মিডিয়ায় সরব হন রানা। একের পর এক পোস্টে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসকে আক্রমণ করতে থাকেন। শনিবার গোটা বিষয়টি নিয়ে ইম্পার (Eastern India Motion Pictures Association) সভাপতি পিয়া সেনগুপ্তর (Piya Sengupta) সঙ্গে বৈঠক করেন তিনি।রানা এ বিষয়ে বলেন, “এটা পরিকল্পিত ঘটনা। ফেডারেশন প্রেসিডেন্টের উচিত, তদন্ত করে বের করা ঠিক কী হয়েছে। বাবাই নামের একজন প্রোডাকশন ম্যানেজার সবাইকে ফোন করে বলেছেন, আজ (শনিবার) কাজে না আসতে। ‘প্রোডাকশন ম্যানেজার গিল্ড’ কী ভাবে ইউনিটকে ফোন করে কাজ করতে বারণ করতে পারেন? ‘ক্যামেরা গিল্ড’-এর একজন সদস্যই এই কাজ করছেন। ফেডারেশনের দু’-তিনজন সদস্য এমন আচরণ করছেন কেন? আমাদের প্রোডাকশন ম্যানেজার লাগবে না। আমরা ‘ইপি’ (executive producer) দিয়ে কাজ করে নেব। মাননীয় সভাপতি, আপনি আগে নিয়ন্ত্রণ করুন!”

Sponsored

Merlin In Article

এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে পিয়া (Piya Sengupta) বলেন “ফেডারেশন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করব, এই ধরনের আচরণ হবে তিনি কি জানতেন? হঠাৎ করে কেন এই ঘটনার মুখোমুখি হতে হল? তিনি থাকার পরে প্রথম বার এমন ঘটনা! এ ভাবে চলতে পারে না। এই পরিবেশে কাজ করা সম্ভব নয়। স্বরূপ বিশ্বাস দায়িত্বশীল মানুষ। তিনি বিষয়টা দেখবেন আশা করি।” ফেডারেশনের তরফে জানানো হয়, ‘লাইট কেয়ারটেকার’দের দায়িত্ব তাদের নয়। এই বিষয়ে স্বরূপের (Swarup Biswas) কাছে জানতে চাওয়া হলে তাঁর উত্তর, “আমি শুনেছি ঘটনার কথা। শুটিং সেটে এই ধরনের সমস্যা তৈরি করা একেবারেই কাম্য নয়। অবশ্যই খোঁজখবর নেব এবং যথাযথ পদক্ষেপ করব।” সাম্প্রতিককালে প্রযোজক রানা সরকারকে বারবার সমাজমাধ্যমে ফেডারেশন বিরোধী কথাবার্তা বলতে দেখা গেছে। এখানেই শেষ নয় কখনও তিনি অভিনেতা দেবের পক্ষ নিয়ে সোচ্চার হয়েছেন আবার কখনও তাঁরই (Dev) বিরুদ্ধে গিয়ে প্রযুক্তি ব্যবহার করে সিনেমার রেটিং প্রভাবিত করার সংস্কৃতি নিয়েও প্রশ্ন তুলেছেন। যদিও শুটিং সেটের গুন্ডামির ঘটনায় সাংসদ অভিনেতার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে রানা বনাম ফেডারেশন সংঘাত কোথায় গিয়ে থামে, এখন সেটাই দেখার।

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

আরও পড়ুন

More from বিনোদন

View All →