জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের প্রায় আড়াই দশক পর ফের বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চলেছেন বলিউড অভিনেতা অনুপম খের (Bollywood Actor Anupam Kher)। শোনা যাচ্ছে, ফিরদৌসল হাসানের সঙ্গে যৌথ প্রযোজনায় ‘শুরু থেকে শুরু’ ছবিটি তৈরি করতে চলেছেন প্রবীণ অভিনেতা। সিনেমার মুখ্য চরিত্রে থাকবেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury) ও পাওলি দাম (Paoli Dam)। শমীক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই টলিউড ছবিতে দেখা যাবে অভিনেতা রাহুল বোসকেও (Rahul Bose)।
বাংলা ছবিতে বলিউডের বিনিয়োগ, আড়াই দশক পর টলিউডে অনুপম!
Sponsored

দীর্ঘদিন পর বাংলার বাইরে থেকে বাংলা ছবির জন্য বিনিয়োগের খবরে চনমনে টালিগঞ্জের স্টুডিও পাড়া। এমনিতেই যত সময় যাচ্ছে বাংলা সিনেমার অবস্থা ততই খারাপ হচ্ছে। সারা বছরে হাতে গোনা কয়েকটা ছবি মুক্তি পাওয়ায় ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে সন্ধিহান শিল্পী থেকে কলাকুশলী সকলেই। সেই আবহে বলিউড অভিনেতার বাংলা ছবিতে বিনিয়োগ নিঃসন্দেহে বড় খবর। এর আগে ২০০২ সালে ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh) পরিচালিত ‘বাড়িওয়ালি’ ছবির প্রযোজক ছিলেন অনুপম। মুখ্য চরিত্রে ছিলেন তাঁর স্ত্রী কিরণ খের (Kiran Kher)। পরবর্তীতে এ সিনেমা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছিল, জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। যদিও কিরণের ভয়েস ডাবিং নিয়ে বিতর্ক দানা বাধার পর থেকেই আর বাংলা ছবির দিকে খুব একটা নজর দেননি অনুপম (Anupam Kher)। ২৬ বছর পর ফের টলিউডের (Tollywood) সঙ্গে যুক্ত হতে চলেছেন অভিনেতা।
Sponsored

এই ছবির অপর প্রযোজক ফিরদৌসল জানিয়েছেন, “ফ্রেন্ডস কমিউনিকেশন এবং মুম্বইয়ের অনুপম খের স্টুডিয়োজ-এর যৌথ উদ্যোগে এই ছবি হচ্ছে। এত দিন পরে বাইরে থেকে বিনিয়োগকারী আসছেন বাংলায়। এই ধারা বজায় থাকলে আখেড়ে বাংলা সিনেমার ভালো।” এক দম্পতির সঙ্গে সমান্তরালে বাবা মেয়ের সম্পর্কের কথাও ধরা পড়বে এই সিনেমায়। চিত্রনাট্যের দাবি মেনে পাহাড়ি লোকেশনে চলতি বছরের শীতে শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-












