কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদন

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর গরমের ছুটির সঙ্গে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) সম্পর্ক সুগভীর। গত বছর এই সময়কালে মুক্তি পায় 'আমার বস'। বহুদিন পর বাংলা সিনেমায় রাখী গুলজারকে ফিরিয়ে নিয়ে চমকে দিয়েছিলেন তারকা পরিচালক জুটি। এবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে (Ananya Chatterjee) নতুন রূপে তুলে ধরতে চলেছেন শিবু-নন্দিতা। রবিবাসরীয় সকালে তাঁদের আসন্ন ছবি 'ফুলপিসি ও এডওয়ার্ড'- এর (Phool Pishi O Edward)একটি ক্লাসিক্যাল ঘরানার গানের দৃশ্যায়নের নৃত্যরূপ প্রকাশ্যে আসতেই 'আবহমান' খ্যাত অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ টলিউড (Tollywood)।

Sponsored

Sranchi In Article

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এবং উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত নতুন বাংলা রহস্য-নাটকীয় চলচ্চিত্র 'ফুল পিসি ও এডওয়ার্ড' ২৯ মে ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সোহিনী সেনগুপ্ত অভিনীত ‘ফুল পিসি’ চরিত্রটি একটি নস্টালজিক জমিদার বাড়ির রহস্য উন্মোচন করে, যেখানে প্রিয় বিড়াল ‘এডওয়ার্ড’ নিখোঁজ হওয়ার পর একটি রহস্যজনক মৃত্যুর কিনারা করা হবে।

Sponsored

Merlin In Article

ছবির প্রথম ঝলক থেকে প্রথম গান একটা আলাদা ভালো লাগা তৈরি করেছে দর্শকের মনে। তবে এবার সবকিছুকে ছাপিয়ে গেল অনন্যার উপস্থিতি। শ্রীজাতর কথায়, জয় সরকারের সুরে 'চলে যেও না' গানটির গায়িকা অনস্মিতা ঘোষ। সুরের হিল্লোলে সঙ্গে মিশেছে শাস্ত্রীয় মেজাজ আর সরগমের বোল। পুতুল বাঈ রূপে নৃত্যরত অনন্যা। কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের 'আবহমান' সিনেমার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। তারপর আর সেভাবে তাকে টলিউড ব্যবহার করেনি বলে অনেকেই আক্ষেপ করেন। তবে উইন্ডোজের এই ছবি যে অভিনেত্রী অনন্যার দক্ষতাকে তুলে ধরবে তা এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে। দৃশ্যায়নে রয়েছেন বহুদিন পর বাংলা সিনেমায় কামব্যাক করা অভিনেতা অর্জুন চক্রবর্তীও।

Sponsored

Camelia In Article

গানটির প্রথম চারটি লাইন, 'চলে যেও না, রজনী পোহায়/এ আঁধারে কে কখন যে হারায়/আজও নিশি ডাকে যে কাকে কোথায়/কে লুকিয়ে আছে ঘন মেঘছায়'- কে যথাযথ এক্সপ্রেশনে ফুটিয়ে তুলেছেন অনন্যা। খুব সতর্কভাবেই শাস্ত্রীয় নৃত্যের মেজাজটাও ধরেছেন শিবু- নন্দিতা। গানটি রবিবাসরীয় সকালে সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাওয়ার পর থেকে রীতিমতো ট্রেন্ডিং।

চলতি মাসের শেষে বড় পর্দায় 'ফুল পিসি' রূপে ধরা দেবেন আরেক শক্তিশালী সোহিনী সেনগুপ্তও। এই ছবি ঘিরে প্রত্যাশা বাড়ছে।

Sponsored

Techno India In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

-

 

আরও পড়ুন

More from বিনোদন

View All →