কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
বিনোদনমহানগর

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও 'পদ্মশ্রী' অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও 'পদ্মশ্রী' অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। বৃষ্টি ভেজা রবিবাসরীয় বিকেলে হঠাৎ করে খবরের শিরোনামে চলে আসেন অভিনেতা। গত ২১ জুন আচমকাই বাম শিবিরের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে পৌঁছে যান টলিউডের 'ইন্ডাস্ট্রি' ম্যান। উপস্থিত ছিলেন সৌরভ পালোধী, মীনাক্ষী মুখোপাধ্যায়রাও। সেখানে বর্ষীয়ান রাজনীতিক বিমান বসুর (Biman Bose) সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছুক্ষণ আড্ডা দেন 'পদ্মশ্রী' অভিনেতা। আপাতভাবে রাজনীতি থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করেন প্রসেনজিৎ, কিন্তু হঠাৎ করে তাঁর আলিমুদ্দিন সফর ঘিরে জল্পনা-কৌতুহল সব মহলে। এই রেশ কাটে না কাটতেই সোমবার বিজেপি সাংসদ শমীকের বাড়িতে পৌঁছে গেলেন টলিউডের 'জ্যেষ্ঠপুত্র'। সেখানে তাঁর সঙ্গে দেখা গেল অভিনেতা- বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষকেও (Rudranil Ghosh)। বেশ কিছুটা সময় সেখানে কাটালেন টলিউডের 'বুম্বাদা'।

Sponsored

Sranchi In Article
ভোটের আবহে প্রসেনজিতের বালিগঞ্জের বাসভবন গিয়েছিলেন সিপিএম প্রার্থী আফরিন বেগম। সেটা নির্বাচনী প্রচার ছিল। কিন্তু যেহেতু 'অরাজনৈতিক' বুম্বাদা'র বাড়িতে সিপিএম নেত্রী গেছিলেন তাই বিভিন্ন রকমের জল্পনা রটেছিল। এবার সশরীরে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) হাজির হলেন বাম শিবিরের রাজ্য দফতরে। রাজনীতি নিয়ে আলোচনা নাকি নিছক সিনেগল্প, আসল ঘটনা একেবারেই আলাদা। আসলে আগামী ২৬ জুন মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ প্রযোজিত, বাম সমর্থক সৌরভ পালোধী পরিচালিত বাংলা সিনেমা 'অনেকদিন পর' (Onekdin Por)। সেই ছবির বিশেষ প্রদর্শনীতে আমন্ত্রণের জন্যই বিমান বসুর সঙ্গে সাক্ষাৎ করেন 'মনের মানুষ' অভিনেতা। জানা গিয়েছে রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। এই কারণেই সোমবার বিজেপির রাজ্য সভাপতির বাড়িতেও যান প্রসেনজিৎ। তাঁকে এবং রুদ্রনীলকে আমন্ত্রণ জানান সিনেমার প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য। নির্বাচনী ফলাফলের সময় অভিনব কায়দায় এই সিনেমা ঘিরে ইঙ্গিত পূর্ণ পোস্ট করেছিলেন প্রসেনজিৎ। এরপর প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই আগ্রহ বেড়েছে। ইতিমধ্যেই আসন্ন এই ছবির জন্য বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan) শুভেচ্ছা জানিয়েছেন 'পদ্মশ্রী' অভিনেতাকে। এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা শতরূপা ও বিমল গিরি। - - - - - -

Sponsored

Merlin In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from বিনোদন

View All →