বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল (WB Assembly Election result) ঘোষণা হতে আর মাত্র একদিনের অপেক্ষা। সোমবার সকাল থেকেই ভোট গণনা শুরু হবে। তার আগে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের বিশিষ্টদের মধ্যেও বারবার ঘুরে ফিরে আসছে ভোটের আলোচনা। এই আবহে বিশেষ ইঙ্গিত পূর্ণ পোস্ট করলেন টলিউডের 'ইন্ডাস্ট্রি'ম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কী লিখলেন তিনি? “অনেক দিন পর এ শহরে অপেক্ষা করতে ভালো লাগছে...”। অভিনেতার সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা ছবির দেওয়ালের উপর এই লেখা সময়ের হিসেবে বিচার করলে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ আর ইঙ্গিতবাহী তো বটেই।
'অনেকদিন পর' অপেক্ষায় প্রসেনজিৎ, সোশ্যাল মিডিয়ায় বিশেষ ইঙ্গিত টলিউড 'ইন্ডাস্ট্রি'ম্যানের
Sponsored

কথার একটা অদ্ভুত ক্ষমতা আছে। সে নিজের মধ্যেই প্রয়োজনীয় কিছু অর্থবহ বৈশিষ্ট্য বহন করে চলে প্রতিনিয়ত। কখনও তাতে মিশে আবেগের রং, কখনও আবার সমসাময়িকতা। গোটা রাজ্য যখন অপেক্ষা করছে বাংলার রায় জানার জন্য ঠিক সেই সময় টলিউডের জ্যেষ্ঠপুত্রেরও অপেক্ষা করার পোস্ট নিঃসন্দেহে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকেই প্রাথমিকভাবে মনে করাবে। কিন্তু সত্যিই কি ভোটের ফলাফলের অপেক্ষা করছেন বুম্বাদা? শ্যুটিং পাড়ায় কানপাতলে সরে যাচ্ছে অভিনেতার পোস্টে আপাতদর্শন রাজনীতির প্রভাবের পরিবর্তে সিনেমার সংক্রান্ত বড় ঘোষণার আভাস লুকিয়ে রয়েছে।
Sponsored

পুরোনো রংচটা দেওয়াল আর উল্টোদিক থেকে গাছগাছালি এবং জানালার গ্রিলের ছায়ার মাঝে ফুটে ওঠা কয়েকটা শব্দ আসলে প্রসেনজিতের আগামী ছবির প্রোমোশনের স্ট্রাটেজি।তাঁর প্রযোজনা সংস্থা ‘Nideas’-এর ব্যানারে আসছে নতুন ছবি ‘অনেকদিন পর’। ছবির নাম এবং ট্যাগলাইন প্রকাশ্যে আনতেই অভিনেতা এমন কায়দায় পোস্টটি করেছিলেন যাতে নির্বাচনী মহেন্দ্রক্ষনে সেটি দ্রুত ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে এই বছরের নভেম্বর নাগাদ এই ছবির শুটিং শুরু হতে পারে।পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌরভ পালোধি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-












